ঢাকা    রবিবার, ১ নভেম্বর ২০২৬
শিরোনাম
• প্রেমের টানে দেশ ছাড়লেন চীনা তরুণ, ফরিদপুরে কলেজছাত্রীকে বিয়ে • চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন • চাটমোহরে মুক্তিযোদ্ধার ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট • সুজানগর পৌর শ্রমিক দলের উদ্যোগে বাউল উৎসব • সংসারের বোঝা কাঁধে নিয়ে বৃদ্ধ বারেকের সংগ্রামী জীবন • মানবপাচার ও প্রতারণার অভিযোগ তদন্ত করে শাস্তির দাবিতে মানববন্ধন • কালীগঞ্জে দারুন নাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা • ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ • আমতলীতে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুরে ছাই,৩৭ লক্ষ টাকার ক্ষতি • নবীনগরের দুই কলেজে এইচএসসি পরীক্ষায় পাস করেনি কেউ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি

পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট ২০২৬


পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি

ভোলা: পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগে আলোচিত লালমোহন উপজেলার চরউমেদ ইউনিয়ন (গজারিয়া) ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফ বেপারীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ভোলা জেলা শাখা।

শুক্রবার (৩১ জুলাই) ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ভোলা জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমোহন উপজেলার ৭নম্বর পশ্চিম চরউমেদ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফ বেপারীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এর আগে ভোলার লালমোহনে শরীফ বেপারীর বিরুদ্ধে এক ব্যবসায়ীর স্ত্রীকে কেন্দ্র করে পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মধ্যমে বেশ সরগরম ছিল বেশ কয়েকদিন।

এদিগে ভুক্তভোগী টুটুল কয়েক জায়গায় দাবি করেছেন, ২০২৩ সালে বিয়ের পর থেকেই শরীফ বেপারীর সঙ্গে তার স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। নিয়মিত মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে তাদের সম্পর্ক গভীর হয়। প্রতিবাদ করলে শরীফ বেপারী তাকে ভয়ভীতি ও হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এদিকে সাংবাদিকদের হাতে আসা কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটে শরীফ বেপারী নামে ব্যবহৃত একটি অ্যাকাউন্ট থেকে টুটুলের স্ত্রীকে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠানোর বিষয়টি সামনে আসে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে লালমোহন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নিজাম উদ্দিন বাবু বলেন, অভিযোগের বিষয়ে সংগঠন তদন্ত করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে । এরই ধারাবাহিকতায় ভোলা জেলা ছাত্রদল শরীফ বেপারীকে আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে পৌঁছান ।

তবে উল্লেখ্য, শরীফ বেপারীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয় রাজনৈতিক মহলে এই সাংগঠনিক সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। অনেকের মতে, অভিযোগের পর জেলা ছাত্রদলের এ পদক্ষেপ সংগঠনের শৃঙ্খলা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১২:০১   ১০০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● সংসারের বোঝা কাঁধে নিয়ে বৃদ্ধ বারেকের সংগ্রামী জীবন
● ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ
● আমতলীতে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুরে ছাই,৩৭ লক্ষ টাকার ক্ষতি
● কাউখালী বাজারে ফুটপাত-সড়ক দখলে দুর্ভোগে হাজারো ক্রেতা-পথচারী
● দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানির প্রতিবাদে লালমোহনে শিক্ষকদের মানববন্ধন



আর্কাইভ