ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন ডিমলার শেফালী • এইচএসসিতে কৃতিত্বের স্বাক্ষর রাখলেন কয়রার সজীব • কাউখালী বাজারে ফুটপাত-সড়ক দখলে দুর্ভোগে হাজারো ক্রেতা-পথচারী • দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানির প্রতিবাদে লালমোহনে শিক্ষকদের মানববন্ধন • চাঁদাবাজ-দখলবাজদের যুবদলে স্থান হবে না: জাহাঙ্গীর হোসেন • লালমোহন সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ফোরকানের সমর্থনে উঠান বৈঠক • ভাঙ্গুড়ায় ভেজাল দুধ উৎপাদন দুইজনের জেল- জরিমানা • ভেড়ামারায় মাদক ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির গণমিছিল • কাঁঠালিয়ায় মায়ের অভিযোগে ছেলে আটক • দোহারের পদ্মার পাড় দখলের হিড়িক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০


অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট ২০২৬


হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭২ জন।

শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭৪৪ শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯৬ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৮৪০ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১২১ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ১৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৬১ জন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।

বাংলাদেশ সময়: ২১:১৭:০৬   ২২৫ বার পঠিত  | ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল:এমপি নয়ন
● আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনা নিঃসন্দেহে সীমালঙ্ঘন : শফিকুর রহমান
● মানবপাচার দমনে জিরো টলারেন্স, কঠোর অবস্থানে সরকার
● জাইকার সঙ্গে বৈঠকে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে জোর প্রধানমন্ত্রীর
● ভারতের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ নাহিদ ইসলামের



আর্কাইভ