ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কালীগঞ্জে দারুন নাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা • ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ • আমতলীতে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুরে ছাই,৩৭ লক্ষ টাকার ক্ষতি • নবীনগরের দুই কলেজে এইচএসসি পরীক্ষায় পাস করেনি কেউ • টিফিনের টাকায় দুই নারী উদ্যোক্তার সাফল্য • ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন ডিমলার শেফালী • এইচএসসিতে কৃতিত্বের স্বাক্ষর রাখলেন কয়রার সজীব • কাউখালী বাজারে ফুটপাত-সড়ক দখলে দুর্ভোগে হাজারো ক্রেতা-পথচারী • দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানির প্রতিবাদে লালমোহনে শিক্ষকদের মানববন্ধন • চাঁদাবাজ-দখলবাজদের যুবদলে স্থান হবে না: জাহাঙ্গীর হোসেন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?

শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?


বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট ২০২৬


শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?

ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মানদানার ভক্তদের জন্য দুঃসংবাদ। শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী। এ জন্য চিকিৎসক তাকে টানা ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশনা দিয়েছেন।

এনডিটিভির খবর অনুযায়ী, বর্তমানে রাশমিকার হাতে রয়েছে ‘রাণাবলী’ ও ‘মাইসা’ নামের দুটি সিনেমার কাজ। এগুলোর একটিতে শুটিংয়ের সময়ই চোট পেয়েছেন অভিনেত্রী। আঘাতের ফলে রাশমিকার নিতম্ব ও কোমরের মাঝখানের একটি পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গেছে বলে খবর।

বিষয়টি নিয়ে চিকিৎসকরাও একটু অবাক হয়েছেন। তাদের দাবি এরকম চোটের সম্মুখীন সাধারণত ক্রীড়াবিদদের হতে হয়। কেননা তারা নিয়মিত কঠোর শারীরিক অনুশীলনের মধ্যে দিয়ে যান। জানা গেছে, রাশমিকাও সিনেমার গল্পের জন্য নাচ এবং অ্যাকশন দৃশ্য করছিলেন। সেটাতেই কঠিন শারীরিক কসরত দেখাতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে তাকে।

শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?

দুর্ঘটনা কিংবা শারীরিক অবস্থা নিয়ে অবশ্য এখনো কোনো প্রতিক্রিয়া দেননি রাশমিকা।

উল্লেখ্য, রবীন্দ্র পুল্লের ‘মাইসা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন রাশমিকা। অন্যদিকে ‘রাণাবলী’ বানাচ্ছেন রাহুল সংকৃত্যন। এতে রাশমিকার সঙ্গী তার বাস্তব জীবনের স্বামী বিজয় দেবারাকোন্ডা। এর আগে তারা ‘গীত গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’-এর মতো সফল ছবি করেছেন।

বাংলাদেশ সময়: ২১:১৪:৩৩   ১৪৬ বার পঠিত  | ●   ●   ●







বিনোদন থেকে আরও...


● পোশাক বিতর্কে নারীবিদ্বেষকেই দুষলেন কৃতি শ্যানন
● গোলাপি স্যাটিনে জয়ার মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা
● ৩৯ বছরেই না ফেরার দেশে অভিনেত্রী তুলনা আল হারুন
● সমালোচনা সঙ্গী করেই সব ভাষা ও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রাশমিকা
● বিকিনি ও খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার, পাশে বিজয়



আর্কাইভ