ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর সন্ত্রাসী হামলা

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর সন্ত্রাসী হামলা


রাজশাহী ব্যুরো
প্রকাশ: রবিবার, ৮ মার্চ ২০২৬


রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর সন্ত্রাসী হামলা

​রাজশাহী: বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর পূর্বপরিকল্পিত ও নৃশংস হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে নগরীর বরেন্দ্র প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ বর্বরোচিত হামলা চালানো হয়। রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি নূরে ইসলাম মিলনের নেতৃত্বে দুর্বৃত্তরা এ হামলা চালায়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় রেজাউল করিম রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ক্লাবের সামনে দাঁড়িয়ে অন্য আরেক সহকর্মীর সঙ্গে কথা বলছিলেন রেজাউল করিম। এসময় সন্ত্রাসী নূরে ইসলাম মিলনের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি সশস্ত্র বাহিনী অতর্কিতভাবে রেজাউল করিমের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক নেতাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করা হয়। তাদের তান্ডবে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ সন্ত্রাসীদের ব্যবহৃত একটি গাড়ি জব্দ করেছে।

সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তার শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন আছে। প্রায় ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের পর ২ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নূরে ইসলাম মিলন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ নানা অপকর্মের অভিযোগ আছে। ইতিপূর্বে র‍্যাব তাকে হত্যাসহ বিভিন্ন সহিংস অপরাধে গ্রেপ্তার করলেও জামিনে বেরিয়ে এসে সে আরও বেপরোয়া হয়ে ওঠে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনা শোনার পুলিশ সেখানে পাঠানো হয়। হামলায় কারা জড়িত বিষয়টি পুলিশ খুঁজে দেখছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

এদিকে হামলার প্রতিবাদে রাজশাহীর সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ​এ ঘটনার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রোববার মানববন্ধনের ডাক দিয়েছে রাজশাহীর সাংবাদিক সমাজ। দুপুর ১২ টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৩:১১   ১৪৪ বার পঠিত  |               







রাজশাহী থেকে আরও...


সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী
বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন
ঐতিহ্যবাহী তারাবাড়িয়া পশুর হাটে জমে উঠেছে কোরবানির বেচাকেনা
১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা
চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা



আর্কাইভ