ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৯ মার্চ ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ ২০২৬


 কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

পিরোজপুর: কাউখালীতে সোমবার (৯ মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরে আয়োজনে, বেলা এগারোটায় উপজেলা পরিষদের সভাকক্ষে আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক অফিসার নূরে জান্নাত ফেরদৌসী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস।

এ সময় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোছাম্মাম বিনতে হাবিব, কাউখালী থানার এসআই মেহেদী হাসান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার, উপজেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলী হোসেন, গ্রাম আদালতের সমন্বয়কারী পারভিন আক্তার, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের প্রত্যেকের উচিত মা জাতিকে সম্মান করা। ছেলেদের চেয়ে মেধায় নারীরা এগিয়ে যাচ্ছে। নারী ও পুরুষকে আমরা আলাদা চোখে দেখবো না, সকলেই সমান সুযোগ সুবিধা ভোগ করবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪২:০৫   ৬৮ বার পঠিত  |