ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে গাঁজাসহ ‘হাতকাটা রাজিব’ গ্রেপ্তার

মধুখালীতে গাঁজাসহ ‘হাতকাটা রাজিব’ গ্রেপ্তার


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: সোমবার, ৯ মার্চ ২০২৬


 মধুখালীতে গাঁজাসহ ‘হাতকাটা রাজিব’ গ্রেপ্তার

ফরিদপুর: মধুখালী উপজেলায় মাদক বিক্রয়ের সময় ১০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রাজিব তালুকদার (৩৭) ওরফে ‘হাতকাটা রাজিব’কে গ্রেপ্তার করেছে মধুখালী থানা পুলিশ। গ্রেপ্তার রাজিব উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দী গ্রামের লতিফ তালুকদারের ছেলে। তিনি এলাকায় ‘হাতকাটা রাজিব’ নামে পরিচিত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৭ মার্চ শনিবার রাত ৯টার দিকে মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মাসুদ ও এএসআই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ব্রাহ্মণকান্দা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রয়ের সময় রাজিবকে হাতে-নাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধীর সুযোগ ব্যবহার বিভিন্ন এলাকায় গিয়ে মাদক বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মধুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে ৮ মার্চ দুপুরে তাকে আদালতের মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির মোঃ তাইজুর রহমান বলেন, “মাদক নির্মূলে মধুখালী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৮:১৫   ২৯৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ