![]()
ঢাকা: দোহার উপজেলায় থানার মোড় মহাসড়কের পাশে ব্যক্তি মালিকাধীন জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৬ নং ওয়ার্ডের থানার মোড় মহাসড়কের পাশে ব্যক্তি মালিকাধীন জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী জার্মান প্রবাসী লোকমান হোসেন, তার বড় ভাই মো.হারুন মেম্বার ও স্থানীয় প্রায় পাচঁ শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধন করেন।
মানববন্ধনে দাড়িয়ে ভুক্তভোগীরা অভিযোগ করেন, আমরা আমাদের ক্রয়কৃত জমিতে দীর্ঘদিন যাবৎ দোকান-ঘর নির্মান করে ভাড়া দিয়ে আসছি। সেই জমির একটি অংশের উপর দিয়ে মহাসড়ক নির্মান হওয়ায় বাকি সম্পত্তিতে অর্ধশতাধিক দোকান-ঘর নির্মান করে ভাড়া দিয়ে আসছি। সেই জমিতে স্থানীয় জামালসহ দুষ্টচক্র উপজেলা প্রশাসনকে ভুল বুঝিয়ে নির্মানাধীন দোকানের কাজ বন্ধ করে দেন।
পরবর্তীতে আমাদের জমির পিছনের অংশের মালিক জামালসহ দুষ্টচক্র আমাদেরকে জানান, তোমরা যেই টাকা দিয়ে জমি খরিদ করেছো, সেই পরিমান টাকা আমরা দিয়ে দিচ্ছি। তোমাদের পরিবারের সবাই লিখে দাও। অন্যথায় তোমাদের জমির উপর দিয়ে সরকারি রাস্তা নির্মানের সময়ে তোমাদের সমস্ত সম্পত্তি সরকার ”একওয়ার” করে নিয়েছে। এখন তোমাদের সম্পত্তি নেই।যা আছে সরকার সেটার মালিক।
যদি আমাদের কথা না শোন, তাহলে আমরা স্থানীয়দের নিয়ে তোমাদের উচ্ছেদ করবো। প্রকাশ থাকে যে, আমাদের জমির উপর মহাসড়ক নির্মান হওয়ার পরও বাকি সম্পত্তিতে আমরা দোকান-ঘর নির্মান করে ভোগ-দখলে রয়েছি। বর্তমানে সেখানে দোকান-ঘর নির্মান করে ভাড়া দিয়ে আসছি। আমরা পরিবারসহ দীর্ঘদিন জার্মানীতে রয়েছি। এই সুযোগ কাজে লাগিয়ে কেউ যেন আমাদের সম্পত্তি জবর-দখল করতে না পারে এবং
উপজেলা প্রশাসন আমাদের প্রাপ্য অধিকার থেকে যেন বঞ্চিত করতে না পারে সেই লক্ষ্যে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত জামালের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তার বাড়িতে গিয়েও তার সাক্ষাৎ পাওয়া যায় নাই।
এ বিষয়ে দোহার উপজেলা সহকারি কমিশনার(ভুমি) তাসফিক সিবগাত উল্লাহ জানান, আমরা উভয় পক্ষকেই নোটিশ প্রদান করেছি। উভয় পক্ষদ্বয় তাদের মালিকানার কাগজপত্র নিয়ে আসলে যাচাই-বাছাই শেষে প্রকৃৃত মালিককে জমি বুঝিয়ে দেব।
এন/ আর