ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দশ মাস ধরে সেতু ভেঙে পড়ে আছে খালে

দশ মাস ধরে সেতু ভেঙে পড়ে আছে খালে


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ ২০২৬


দশ মাস ধরে সেতু ভেঙে পড়ে আছে খালে

পটুয়াখালী: কলাপাড়ায় একটি আয়রন সেতু ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ১০ গ্রামের মানুষ। ঝুঁকিপূর্ণ সেতুটি ভেঙে যাওয়ার পর এখন মাঝিবিহীন একটি ডিঙি নৌকায় রশি টেনে পারাপার হচ্ছেন পথচারীরা। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা। ভেঙে পড়ার দশ মাস পার হলেও ব্রিজের ভাঙা অংশ অপসারণ কিংবা নতুন সেতু নির্মাণ করতে পারেনি কর্তৃপক্ষ।
জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর ও আজিমপুর গ্রামের মাঝখান দিয়ে প্রবাহিত লক্ষ্মী খালের ওপর ২০০১ সালে নির্মাণ করা হয় এই আয়রন সেতু। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পর ২০২৫ সালের ২০ মে সকালে বিকট শব্দে ধ্বসে পড়ে সেতুটি। সেতু ভেঙে পড়ার পর দশ গ্রামের মানুষের একমাত্র ভরসা এখন একটি ছোট ডিঙি নৌকা। নৌকার দুই পাশে বাঁধা রশি টেনে নিজেরাই পারাপার হচ্ছেন পথচারীরা।
এই ডিঙি নৌকায় রাখা হয়েছে ব্রিজঘাট জামে মসজিদের একটি দান বাক্স। পারাপারের সময় কেউ খুশি হয়ে টাকা দিলে তা জমা হচ্ছে মসজিদের তহবিলে। ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন স্কুল-মাদ্রাসা-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, জেলে ও ব্যবসায়ীরা।
স্থানীয়দের দাবি, দ্রুত নতুন সেতু নির্মাণ করা না হলে যাতায়াত ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের ঝুঁকি থেকেই যাবে। ১০ গ্রামের মানুষের যোগাযোগের গুরুত্বপূর্ণ পথটি সচল রাখতে দ্রুত নতুন সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা মালেক হাওলাদার বলেন, ব্রিজটা ভেঙে যাওয়ার পর খুব কষ্টে আছি। বাচ্চা-কাচ্চারা স্কুলে যেতে ঝুঁকি নিয়ে এই নৌকায় পার হয়। তাহেরপুর গ্রামের আবু সাঈদ বলেন, প্রতিদিন স্কুলের ছাত্রছাত্রীরা এই নৌকায় পার হয়। যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে।
ব্রিজঘাট জামে মসজিদের ইমাম হাফেজ রুহুল আমিন বলেন, মানুষের ভোগান্তি দেখে মসজিদ কমিটি একটি ডিঙি নৌকার ব্যবস্থা করেছেন। এখন পথচারীরা এই নৌকায় পার হচ্ছেন। নৌকায় একটি দানবাক্স রাখা আছে। প্রতি সপ্তাহে ৪০০-৫০০ টাকা দানবাক্স খুলে পাওয়া যায়।
লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি, দ্রুত নতুন সেতু হবে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ভেঙে পড়ার পর নতুন সেতু নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করছি শিগগিরই নতুন সেতু নির্মাণ করা সম্ভব হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৬:২৭   ১০৯ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ