ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে মাদ্রাসা ও এতিমখানায় সৌদির খেজুর বিতরণ

কালীগঞ্জে মাদ্রাসা ও এতিমখানায় সৌদির খেজুর বিতরণ


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ ২০২৬


কালীগঞ্জে মাদ্রাসা ও এতিমখানায় সৌদির খেজুর বিতরণ
গাজীপুর: কালীগঞ্জে ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ও এতিমখানায় সৌদির বাদশা কর্তৃক উপহার হিসেবে প্রেরিত সৌদি খেজুর বিতরণ করা হয়েছে। শুক্রবার জুম্মা বাদ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে সৌদি খেজুর তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।
কালীগঞ্জ পৌরসভা ও সাতটি ইউনিয়নের ওইসব শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ কার্টুন অর্থাৎ ১২০ কেজি খেজুর বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খাইরুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো.সোলাইমান আলম, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, সদস্য সচিব ইব্রাহীম প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনির উদ্দিন পাঠান মিঠু ও সালাউদ্দিন আহমেদসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেন, রোজার মাসে সৌদি আরব হাদিয়া স্বরূপ উপহার সামগ্রী খেজুর প্রদান করে থাকে। খেজুর বিতরণে সুনিদিষ্ট কোনো নির্দেশনা নেই। সাধারণত গরিব, মেহনতি মানুষ ও খেটে খাওয়া মানুষ এবং যেহেতু রমজান মাস এর জন্য রোযাদারদের মাঝে বিতরণ করা সামাজিক নিয়ম থাকে।

যেহেতু খেজুর পরিমাপে বেশি না হওয়াতে সাধারণ জনগণের মাঝে এটা বিতরণ করা সম্ভব হচ্ছে না। তাই মাদ্রাসা ও এতিমখানায় যেখানে আমাদের ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে যতটুকু সম্ভব তাদের মাঝে বিতরণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০১:০২   ১০৯ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ