ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৫ মার্চ ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে পাম্পগুলোতে নেই জ্বালানি তেল

ভূঞাপুরে পাম্পগুলোতে নেই জ্বালানি তেল


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: রবিবার, ১৫ মার্চ ২০২৬


 ভূঞাপুরে পাম্পগুলোতে নেই জ্বালানি তেল

টাঙ্গাইল: ভূঞাপুরে ৪ টি পেট্রোল পাম্পের কোনোটিতে জ্বালানি তেল নেই । উপজেলার ভূয়াপুর ফিলিং স্টেশন, কাঁকন কলি ফিলিং স্টেশন, হাইওয়ে ফিলিং স্টেশন, ভাই বন্ধু ফিলিং স্টেশন রয়েছে। এর সব ক’ টিতে তেল ফুরিয়ে গেছে এমনটি জানিয়েছে মালিক পক্ষ।
গাড়ি ও বাইক চালকগণ পেট্রোল পাম্পে গিয়ে তেল না পেয়ে ফিরে আসছে। সব পাম্পে মজুদ ফুরিয়ে গেছে বলে জানা যায়।

ভূয়াপুর ফিলিং স্টেশনের ম্যানেজার বেলাল হোসেন জানান, আমাদের তেল শেষ হয়েছে। আশা করি দ্রত তেল এসে যাবে। বাইক চালক ফরমান জানায়, পাম্পে পেট্রোল না পেয়ে ফিরে এসেছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৭:৫৭   ১৬৪ বার পঠিত  |