ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ৭০ মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ

ভেড়ামারায় ৭০ মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ মার্চ ২০২৬


 ভেড়ামারায় ৭০ মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ

কুষ্টিয়া: ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) দুপুরে পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের উপহার হিসেবে আসা খেজুর কুষ্টিয়ার ভেড়ামারা বিভিন্ন উপজেলার মাদ্রাসা ও এতিমখানায় সুষ্ঠুভাবে বিতরণ করেছে উপজেলা প্রশাসন। দুস্থ ও এতিম শিক্ষার্থীদের ইফতারে সহায়তার জন্য এই খেজুরগুলো বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে মাদ্রাসা ও এতিমখানার প্রধান বা প্রতিনিধিদের হাতে এই উপহারের খেজুর তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সৌদি আরবের দেওয়া মোট ২০ কার্টুন খেজুর উপজেলার ৭০টি মাদ্রাসা ও এতিমখানার মাঝে বিতরণ করা হয়। এতে মোট ১৬০ প্যাকেট খেজুর শিক্ষার্থী ও এতিমদের মাঝে পৌঁছে দেওয়া হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয়ে সংক্ষিপ্ত বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।

তিনি বলেন, পবিত্র রমজান মাসে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সৌদি আরবের এই উপহার পৌঁছে দিতে পেরে উপজেলা প্রশাসন আনন্দিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এন/আর

বাংলাদেশ সময়: ২৩:৩১:০৫   ১৫৯ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ