ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মোনাজাত

দোহারে মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মোনাজাত


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: রবিবার, ১৫ মার্চ ২০২৬


 দোহারে মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মোনাজাত

ঢাকা:দুনিয়াতে শান্তি ও সমৃদ্ধি ও পরকালের মুক্তি এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি কামনায় দোহার খালপাড় ইসলামিয়া দাখিল মাদরাসা,এতিমখানা ও কবরস্থানের উদ্যেগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তাফসীরুল কুরআন মাহফিল।
রোববার সকাল ১১টা তাফসীরুল কুরআন মাহফিল মোনাজাত শুরু হয়। ১১টা ২২ মিনিটে মোনাজাত শেষ হয়। ২২ মিনিটব্যাপী মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি জাকির হুসাইন জাহানাবাদী।
প্র্রতিষ্ঠানের সভাপতি মো.নুরুল ইসলাম বেপারীর সভাপতিত্বে তাফসীরুল কুরআন মাহফিলের আখেরী মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী টিসিএল এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহম্দে সানু মোল্লা।
মহান আল্লাহতায়ালার প্রশংসা, শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ পাঠের মাধ্যমে মোনাজাত শুরু করেন। মোনাজাতে অংশগ্রহণকারীসহ সকল মুসলমানের গুনাহ মাফ, দুনিয়া ও আখেরাতের কল্যাণ, বিশ্ববাসীর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন হযরত মাওলানা মুফতি জাকির হুসাইন জাহানাবাদী।
এ সময় হাজারো মানুষের কান্নার আওয়াজে দোহার খালপাড় ময়দানে এক অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি হয়। ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে দোহার খালপাড় মাদরাসা,এতিমখানা ও কবরস্থান প্রাঙ্গন।
প্রধান অতিথি তানভীর আহম্দে সানু মোল্লা তার বক্তব্যে মাদরাসার বার্ষিক মাহফিল বা আখেরী মোনাজাতে কুরআন-সুন্নাহর আলোকে দ্বীনি শিক্ষার গুরুত্ব, তরিকতের জ্ঞান, ইসলামের পক্ষে ঐক্য এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় ছিলো তার মুল বক্তব্য ।শিক্ষার্থীদের চরিত্র গঠন, শরীয়ত অনুসরণ এবং সমাজ থেকে অন্যায় দূর করার আহ্বান জানান তিনি।
উপস্থিতি ছিলেন, আলহাজ্ব মো.হোসেন জনি শিকদার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. জামাল উদ্দিন আহম্মেদ, সিরাজুল ইসলাম জাহাঙ্গীর মোল্লা, বিএনপি নেতা জাহাঙ্গীর বেপারী, এম,এ আজাদ(চয়ন মোল্লা), আফজাল মোল্লা, সাঈদুল ইসলাম প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৪১   ২০৮ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ