ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: দুমকি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার,১৫মার্চ বিকেল সাড়ে ৫টায় দুমকি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, পল্লী সেবা সংঘের নির্বাহী পরিচালক হোসাঈন আহমদ কবির হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আরাফাত হোসেন, গন অধিকার পরিষদের নাসির উদ্দিন জুয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার প্রমুখ।
এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও দুমকি প্রেসক্লাবের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:৩৮:০৫ ১৩৪ বার পঠিত | ● ইফতার ● দুমকি ● প্রেসক্লাব