ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ তরুণ আটক

কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ তরুণ আটক


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১৫ মার্চ ২০২৬


 কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ তরুণ আটক

পটুয়াখালী: কলাপাড়ায় ১ হাজার টাকার ১৪টি জাল নোটসহ মোঃ ওহিদুল (১৮) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। রোববার সকাল ১০টায় পৌর শহরের জগন্নাথ নাটমন্দির-সংলগ্ন উপজেলা সড়ক এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইলও জব্দ করা হয়। ওহিদুল উপজেলার পূর্ব মধুখালী গ্রামের মোতাহার তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওহিদুল উপজেলা সড়কের মনিরুল ভ্যারাইটিজ নামের দোকানে ১৪ হাজার টাকা বিকাশ করতে গেলে দোকানমালিক মনিরুল টাকাগুলো জাল বলে শনাক্ত করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাঁকে আটক করে। তবে তাঁর সহযোগী ও জাল নোট চক্রের মূল হোতা মেহেদী হাসান (২৮) পালিয়ে যেতে সক্ষম হন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঈদকে সামনে রেখে জাল নোট চক্রের অন্য সদস্যদের আটক করতে পুলিশ মাঠে তৎপর রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪০:০১   ১৬২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ