![]()
ঢাকা: দোহার উপজেলায় সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃতরা হলেন-উপজেলার চর কুশাইচর গ্রামের আ. রাজ্জাকের ছেলে জাহিদুল ইসলাম জুম্মন(৪০), উপজেলার নারায়ণপুর গ্রামের আহম্মদ মৃধার ছেলে আবুল হোসেন মৃধা(৩০), উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কার্তিকপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে রাকিব হোসেন(২৭) একই ইউনিয়নের চর কুশাইচর গ্রামের মোহাম্মদ রাশেদের ছেলে মোহাম্মদ হাসান(১৯) ও কুদ্দুসের ছেলে মো.ইয়াছিন(২৫) এবং মাহমুদপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের মো.জলিল মোল্লার ছেলে জয়(১৮)।
এ সময় তাদের দখল থেকে সাড়ে তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রির আট হাজার টাকা জব্দ করা হয়।
সোমবার দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে দোহার থানা পুলিশ। পরে মঙ্গলবার সকালে মাদক আইনে ৬জনকে আদালতে সোপর্দ করা হয়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক জানান, পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মাহমুদপুর ইউনিয়নের নারায়নপুর এলাকায় একাধিক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ সৌদী আরবে মাদক পাচার করে আসছিলো বলে সুত্রে জানা যায়।
এছাড়াও তারা সৌদী থেকে স্বর্ন বহন করতো বলে একাধিক সোর্স সুত্রে জানা যায়। সবকিছু উর্ধত্বন কতৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশ মোতাবেক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবু বকর সিদ্দিক।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:৫৫:০৪ ২২৫ বার পঠিত | ● আটক . দোহার ● মাদক