ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে নিন্ম আয়ের ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন

দোহারে নিন্ম আয়ের ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬


 দোহারে নিন্ম আয়ের ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন

ঢাকা:দোহারে হতদরিদ্র, নিন্ম আয়ের মানুষের মুখে হাঁসি ফোঁটাতে প্রায় পাঁচশত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত দোহার পৌরসভায় ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারীর নিজ বাড়িতে হতদরিদ্র, নিন্ম আয়ের মানুষের মাঝে এই ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
ঈদ উপহার সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারের মাঝে পোলার ১ কেজি চাউল, ২ কেজি চিনি, ৫০০ গ্রামের পাউডার দুধ, ২ প্যাকেট সেমাই, ১ কেজি মসুরী ডাল, ১ কেজি লবন, ২ টা সাবান, ১টি লুঙ্গি ও শাড়ি।
ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী বলেন, ঈদ উপহার সামগ্রী হিসেবে দোহার উপজেলার ৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মধ্যে পর্যায়ক্রমে প্রায় ৫ হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরনের কার্যক্রম শেষ করেছেন। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকাল থেকেই পৌরসভার নিজ বাড়িতে হতদরিদ্র, নিন্ম আয়ের মানুষের মাঝে আরও ৫শত পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন তিনি।
বিতরন অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ নেতৃত্বের এই উদ্যোগের ভুষয়ী প্রশংসা করেন, তরুণরা যখন সমাজের হাল ধরে, তখন সমাজ বদলে যায়। আমরা আশাবাদী দোহারের বৃত্তবানরা নিন্ম আয়ের মানুষের মাঝে এগিয়ে আসবে এবং তাদের মতো করে সমাজের হতদরিদ্র লোকদের এভাবে সহযোগতিার হাত বাড়িয়ে দিবে। আমরা জাতীয়তাবাদী যুবদলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। উপস্থিত ছিলেন উপজেলা/পৌরসভার যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৯:২৭   ২৪৮ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ