ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কয়রায় ৬৪ প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

কয়রায় ৬৪ প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬


কয়রায় ৬৪ প্রতিষ্ঠানে সৌদি সরকারের খেজুর বিতরণ

খুলনা: কয়রা উপজেলায় সৌদি আরব সরকারের পাঠানো খেজুর মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলোতে বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলাধীন মোট ৬৪টি মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের মধ্যে বরাদ্দ অনুযায়ী খেজুর বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধান ও প্রতিনিধিদের হাতে সরাসরি খেজুর তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী বলেন, “প্রতিষ্ঠানের সংখ্যার তুলনায় বরাদ্দ কম হওয়ায় কিছু প্রতিষ্ঠান এ দফায় খেজুর পায়নি। ভবিষ্যতে তাদের অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হবে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির জানান, “উপজেলার হাফেজিয়া মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলোতে বরাদ্দকৃত খেজুর স্বচ্ছতার সঙ্গে বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্টদের হাতে সরাসরি তা তুলে দেওয়া হয়েছে।”

খেজুর পেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী ও সেবাপ্রাপ্তরা সন্তোষ প্রকাশ করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫১:৪৩   ১২৫ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ