ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় ইউপি সদস্যের ওপর হামলা, ছাত্রদল নেতাকে বহিষ্কার

কলমাকান্দায় ইউপি সদস্যের ওপর হামলা, ছাত্রদল নেতাকে বহিষ্কার


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬


কলমাকান্দায় ইউপি সদস্যের ওপর হামলা, ছাত্রদল নেতাকে বহিষ্কার

নেত্রকোনা: কলমাকান্দায় বাজারের একটি ঘর দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ইউপি সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ছাত্রদল নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতা নাজমুল ইসলাম কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি ও নৈতিক অবক্ষয়ের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই সংগঠনটি তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত অনুমোদন করেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নাজমুল ইসলামের ব্যক্তিগত অপকর্মের দায় কোনোভাবেই সংগঠন বহন করবে না। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সাধারণ জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লেঙ্গুরা ইউনিয়নের বটতলা বাজারে একটি ঘর দখলকে কেন্দ্র করে ইউপি সদস্য হোসেন আলীর সঙ্গে নাজমুল ইসলামের বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, গত এক সপ্তাহ আগে নাজমুল ইসলামের নেতৃত্বে ওই ঘর দখলের চেষ্টা করা হলে স্থানীয়দের বাধার মুখে তারা পিছু হটে।

এ ঘটনার জেরে গত সোমবার নামাজের পর আনুমানিক রাত ১১টার দিকে নাজমুল ইসলামের নেতৃত্বে কয়েকজন মিলে ইউপি সদস্য হোসেন আলীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর বটতলা বাজার এলাকায় স্থানীয় লোকজন চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে নাজমুল ইসলাম বলেন, তিনি কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন এবং তাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ইউপি সদস্যকে নাসির নামে স্থানীয় এক ব্যক্তি কুপিয়েছেন বলে দাবি করেন তিনি। এছাড়া স্থানীয় গ্রুপিং রাজনীতির শিকার বলেও দাবি করেন নাজমুল। দলীয় এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন তিনি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৬:১৯   ১৬২ বার পঠিত  | ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ