ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৮ মার্চ ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে পুলিশ সদস্য আহত

চাটমোহরে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে পুলিশ সদস্য আহত


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ ২০২৬


চাটমোহরে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে পুলিশ সদস্য আহত
পাবনা: চাটমোহরে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে এক পুলিশ সদস্য অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়ে মারাত্মক আহত হয়েছেন। প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।

আহত জিআরপি পুলিশ সদস্য সোহেল রানা (৪০) দিনাজপুর জেলার বিরল উপজেলার নেরাবাড়ি গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

জানা যায়, পঞ্চগড়-ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর একতা এক্সপ্রেস (৭০৬) শনিবার সকাল ৭ টার দিকে চাটমোহর রেল স্টেশনের ২ নং লাইন দিয়ে অতিক্রম করার সময় ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা জিআরপি পুলিশ সদস্য সোহেল রানা ছিটকে নিচে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়ে আহত হন তিনি।

এ সময় স্টেশন মাস্টার অন্যান্য পুলিশ সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে চিকিৎসা দেয়।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হুমায়ুন কবির জানান, রোগীর মাথায় এবং বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।

চাটমোহর রেলওয়ে স্টেশন মাস্টার জহুরুল ইসলাম জানান, ট্রেন ক্রসিংয়ের কারণে মুলাডুলি স্টেশনে অনির্ধারিত যাত্রা বিরতি করে একতা এক্সপ্রেস। এ সময় তিনি স্টেশন প্লাটফরমে নামার পর ট্রেন ছেড়ে দিলে দৌড়ে এসে ট্রেনে উঠেন। কিন্তু দরজা বন্ধ থাকায় তিনি হ্যান্ডেল ধরে ঝুলছিলেন। চাটমোহর স্টেশন অতিক্রম করার সময় হাত ফসকে ছিটকে নিচে পরে আহত হন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৯:৩০   ৮২ বার পঠিত  |