ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, ডাম্পট্রাক চালককে কারাদণ্ড

কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, ডাম্পট্রাক চালককে কারাদণ্ড


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ ২০২৬


কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, ডাম্পট্রাক চালককে কারাদণ্ডনেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ডাম্পট্রাক চালককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বালু জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার রংছাতি ইউনিয়নের হাসানোয়াগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত শান্তিরঞ্জন দেবনাথ (৪৭) সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার গলহা গ্রামের মৃত চন্দ্র ধর দেবনাথের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ডাম্পট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। বালু পাচারের প্রস্তুতির গোপন তথ্যের ভিত্তিতে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল ঝটিকা অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের মূল হোতা ও অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তায় ডাম্পট্রাক চালক শান্তিরঞ্জন দেবনাথকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ সময় প্রায় ৫২০ ঘনফুট অবৈধ চিকন বালু জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার ৮০০ টাকা।

আটককৃত ব্যক্তি অপরাধ স্বীকার করলে ২০১০ সালের ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার বিকেলে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলন ও পাচারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৩:০৭   ২২৯ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● মুক্তাগাছায় ধানখেত থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর মরদেহ
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে যাননি পরিবারের কেউ
● তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল র‌্যালী
● তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান



আর্কাইভ