ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে চুরি

নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে চুরি


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ ২০২৬


নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে চুরি

হবিগঞ্জ: নবীগঞ্জ সরকারি কলেজে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার (২৫ মার্চ) দিবাগত রাতে কলেজের অধ্যক্ষের কক্ষে এ চুরির ঘটনা সংঘটিত হয়।
জানা যায়, চোরেরা কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান বিভিন্ন সামগ্রী নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ৩টি জাপানি হিটাছি প্রজেক্টর, ১টি ডিভিআর (ডিভাইস), ১টি মনিটর ও (পিসি), ১টি দেয়াল ঘড়ি, কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং সিসি ক্যামেরার সরঞ্জামাদি।
কলেজ সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২২ মার্চ পর্যন্ত কলেজ বন্ধ ছিল। ২৩ মার্চ থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও নিয়মিত ক্লাস আগামী ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে দুর্বৃত্তরা চুরির ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কলেজের( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আমির হোসেন জানান, “আমি বুধবার অন্যান্য শিক্ষকদের নিয়ে কলেজে অফিস করেছি বিকেল ৩টা পর্যন্ত। পরের দিন এসে দেখি অধ্যক্ষ কক্ষের তালা ভাঙা এবং ভেতরের মালামাল চুরি হয়ে গেছে।”
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আরাফাত রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে। কলেজে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৯:৩৪   ১৫৯ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ