ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে শত্রুতার জেরে ফেইসবুকে গুজব

দোহারে শত্রুতার জেরে ফেইসবুকে গুজব


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ ২০২৬


 দোহারে শত্রুতার জেরে ফেইসবুকে গুজব

ঢাকা: দোহারে পূর্ব শত্রুতার জের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। গত ১২ মার্চ রাতে এমডি জামান নামে একটি ফেইসবুক একাউন্ট থেকে দোহারের প্রতিষ্ঠিত শিক্ষা-প্রতিষ্ঠান জামিয়াতুল মুনাওয়ারাহ মাদ্রাসায় সিনিয়র শিক্ষক মিজানুর রহমানকে জড়িয়ে কূরুটিপূর্ন পোস্ট দেন। ফলে বিষয়টির সত্যতা না জেনেই ফেইসবুকে ব্যবহারকারীরা নানা মন্তব্য করেন।
ভুুক্তভোগী মিজানুর রহমান অভিযোগ করেন, উপজেলার মালিকান্দা গ্রামের রমিজ উদ্দিন তার পিতা বদর উদ্দিনের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে দোহার থানায় একটি মামলা হয়। উক্ত মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।যাহার মামলা নং-১৫,তাং-২৬/০৭/২০২৪ইং।ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩৭৯/৫০৬/৩০৭/৩৪ দ:বি:। ওই মামলায় অভিযুক্ত রমিজ উদ্দিনসহ আরও ৭জন বিজ্ঞ আদালতের আদেশে বর্তমানে জামিনে রয়েছেন। এই সুযোগে রমিজ উদ্দিন তার শত্রুতা উদ্ধার করতে তার এক নিকটতম প্রবাসী বন্ধু মো.জামানের একটি ফেইসবুক একাউন্ট থেকে জামিয়াতুল মুনাওয়ারাহ মাদ্রাসা নামক শিক্ষা-প্রতিষ্ঠানটি ও সেখানে কর্মরত সিনিয়র শিক্ষক মিজানুর রহমানকে জড়িয়ে কূরুটিপূর্ন পোস্ট দেন। ফলে বিষয়টি জেনে না বুঝেই অনেকেই মন্তব্য করেন এবং ফেইসবুকে শেয়ারও দেন। এতে শিক্ষা প্রতিষ্ঠানটির ও শিক্ষক মিজানুর রহমান সুনাম নষ্টের ক্ষতির মুখে পড়েন বলে তিনি দাবী করেন।
মিজানুর আরও বলেন, জামিয়াতুল মুনাওয়ারাহ মাদ্রাসায় সিনিয়র শিক্ষক হিসেবে ১ বছর যাবৎ আছি। শিক্ষা-প্রতিষ্ঠানে আমার সুনাম নষ্ট করতে ও সামাজিকভাবে আমাদের পরিবারকে হেয় করতে আমাকে জড়িয়ে গত ১২ মার্চ রাতে এমডি জামান নামে একটি ফেইসবুক একাউন্ট থেকে পোস্ট দেন।পরবর্তীতে রমিজের নিজস্ব ব্যবহৃত আইডি দিয়ে মোট ১৪টি শেয়ার করেন।যা আমার কর্মরত চাকুরির ক্ষেত্রে বড় সমস্যা সৃষ্টি করেছে এবং সন্মানহানী করার চেষ্টায় এখনও লিপ্ত রয়েছে। বিষয়টি দোহার থানা পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে। আমি এই কুরুচিপূর্ন গুজবের প্রচারকারীর বিচার প্রার্থনা করছি।
এ বিষয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য আজাদ হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০২৪ সালে একটি মামলা হয়। মামলার অভিযুক্তরা আদালতে নিয়মিত হাজিরা দিচ্ছেন। ওই মামলায় অভিযুক্ত রমিজ উদ্দিনসহ অপরাপর যোগসাজসে গত গত ১২ মার্চ রাতে এমডি জামান নামে একটি ফেইসবুক একাউন্ট থেকে মিজানুর রহমানকে জড়িয়ে ভুয়া গুজব ছড়ায়। বিষযটি উদ্দেশ্যপ্রনোদিত।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা মো.রমজান হোসেন জানান, একই এলাকার রমিজ উদ্দিন শত্রুতা উদ্ধারের জন্য ফেইসবুকে মিথ্যা গুজব ছড়ায়। বিষয়টি খোজঁকবর নিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায় নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৮:০৮   ৩৬০ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ