ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » জাতীয় » মির্জা ফখরুল বললেন ফ্যাসিস্টমুক্ত পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন করছি

মির্জা ফখরুল বললেন ফ্যাসিস্টমুক্ত পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন করছি


অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬


 ফ্যাসিস্টমুক্ত পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন করছি

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের স্বাধীনতা দিবস দেশবাসী একটি ভিন্ন পরিবেশে উদযাপন করেছে। আমরা এখন সম্পূর্ণ মুক্ত-স্বাধীন, ফ্যাসিস্টমুক্ত একটি পরিবেশে এই দিনটি পালন করতে পারছি।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।এর আগে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নিজ বাবা-মায়ের কবরে পুষ্পমাল্য অর্পণের পরে দলের চেয়ারম্যানের পক্ষ থেকে বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনসহ নেতাদের নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে তারা মোনাজাতে অংশ নেন।পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে মির্জা ফখরুল ইসলাম বলেন, তারেক রহমানের প্রতি সারাদেশের মানুষ অত্যন্ত আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে– এই বিশ্বাস সবার আছে।

তিনি বলেন, আজকে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে আমরা এই স্বাধীনতা দিবস আজকে উদযাপন করছি। দীর্ঘ ১৫-১৬ বছর ফ্যাসিস্টের জাঁতাকলে বাংলাদেশে যখন গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছিল– তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে নিয়ে লড়াই করেছে সংগ্রাম করেছে। প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, ২০ হাজারের মতো নেতাকর্মী শহীদ হয়েছেন, প্রায় ১৭শ নেতাকর্মী গুম হয়ে গেছেন।

মন্ত্রী বলেন, সব নির্যাতন নিপীড়নকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ লড়াই চালিয়ে গেছে এবং সবশেষে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার সুযোগ সৃষ্টি করেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০১:২৯   ১৬৫ বার পঠিত  |







জাতীয় থেকে আরও...


মানুষ যেন এনবিআরকে ভয় না পেয়ে বিশ্বাস করে: তারেক রহমান
দেশে অনেক বিভ্রান্তকারী আছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী
বিভ্রান্ত নয়, ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করবো: বিরোধীদলকে প্রধানমন্ত্রী
রাজপথ থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
কে হচ্ছেন বিএনপির মহাসচিব



আর্কাইভ