ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৮ মার্চ ২০২৬
প্রচ্ছদ » ময়মনসিংহ » ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ থেকে সতর্ক থাকার আহ্বান ডেপুটি স্পিকারের নামে অপপ্রচার

ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ থেকে সতর্ক থাকার আহ্বান ডেপুটি স্পিকারের নামে অপপ্রচার


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ ২০২৬


 ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ থেকে সতর্ক থাকার আহ্বান ডেপুটি স্পিকারের নামে অপপ্রচার

নেত্রকোনা: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলা ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ নিয়ে জনসাধারণকে সতর্ক করেছে জাতীয় সংসদ সচিবালয়। এসব ভুয়া প্ল্যাটফর্ম থেকে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২ এর পরিচালক (উপসচিব) মো. এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি “Barrister Kayser Kamal Fan’s” নামে একটি ফেসবুক গ্রুপসহ আরও কয়েকটি ভুয়া পেজ ও গ্রুপের মাধ্যমে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট ছড়ানো হচ্ছে।
এ বিষয়ে স্পষ্ট করে জানানো হয়েছে, এসব পেজ বা গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি এসব কার্যক্রম সম্পর্কে অবগত নন এবং এগুলোর দায়ভারও নেবেন না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ডেপুটি স্পিকার কেবলমাত্র তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজ ব্যবহার করেন। তার নামে পরিচালিত অন্য যেকোনো পেজ বা গ্রুপ সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।
জাতীয় সংসদ সচিবালয় জনসাধারণকে এসব ভুয়া পেজ-গ্রুপে যুক্ত না হওয়া এবং সেখানকার কোনো তথ্য শেয়ার না করার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে এ ধরনের অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানানো হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৪:১০   ৫৮ বার পঠিত  |