ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে মোবারক আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

পীরগঞ্জে মোবারক আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ ২০২৬


 পীরগঞ্জে মোবারক আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন
ঠাকুরগাঁও: পীরগঞ্জে আলহাজ্ব মোবারক আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকেলে পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে আলহাজ্ব মোবারক আলী স্মৃতি স্মরণে অন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও মোবারক আলীর কনিষ্ট সন্তান জাহিদুর রহমান জাহিদ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, মোবারক আলীর সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ইমদাদুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, পীরগঞ্জ ক্রিকেট একাডোমির সভাপতি জিয়াউল্লাহ্ রিমু, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী কনক, কোষাধ্যক্ষ রুবেল আলী, খেলোয়ার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেনসহ ১৯টি টিমের খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্রিকেট একাডোমির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী কনক জানান, পীরগঞ্জ পৌরসভার ৯টি টিম ও ১০টি ইউনিয়নের ১০টি নিয়ে ৪টি গ্রুপে ১৯টি দল খেলায় অংশ নেবে। প্রতিদিন ২টি করে টিমের খেলা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য আলহাজ্ব মোবারক আলী উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নে ২৬ বছর চেয়ারম্যান ছিলেন। মোবারক আলী নামে পীরগঞ্জে একটি চক্ষু হাসপাতাল এবং পীরগঞ্জে বৃহত একটি চ্যারিটেবল ট্রাস্ট রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০১:২৪   ১২৯ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ