![]()
ময়মনসিংহ: ফুলপুরে ধর্ষণের অপমান সইতে না পেরে মার্জিনা নামের এক কিশোরী শিক্ষার্থী (১৩) বিষপানে ‘আত্মহত্যা’ করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার ৩০ মার্চ সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে নিহত মার্জিনা উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড় শুনই গ্রামের মানিক মিয়ার মেয়ে,বাবা মা জীবিকার তাগিদে ঢাকায় থাকায় ছোট বেলা থেকেই মার্জিনা তার দাদীর কাছেই থাকে,স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
শনিবার (২৯ মার্চ) রাত ১০ টার দিকে তার দাদী নাতনিকে ঘরে না পেয়ে খুঁজতে বের হলে বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় রুবেল মিয়া ও মার্জিনাকে একসাথে দেখতে পায়,দাদীর উপস্থিতি টের পেয়ে দুইজনেই পালিয়ে যায়,এরপর মার্জিনা বাড়িতে এসে তার দাদীকে জানায় রুবেল আমার সব শেষ করে দিছে” এই জীবন দিয়ে আমি কি করবো”এই জীবন আমি রাখতে চাইনা এবং এই সময় সে কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক (বিষ) খেয়েছে বলে জানায়।এবং তখনি অসুস্থ হয়ে পড়ে।
পরে স্বজনেরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রবিবার (৩০) মার্চ সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এই ঘটনায় ফুলপুর থানায় নিহত কিশোরীর বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত দুই সন্তানের জনক রুবেল মিয়া (৩৫) তাদের প্রতিবেশী হবার সুবাদে একে অপরের বাড়িতে যাতায়াত ছিল,ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হাসান জানান,অভিযুক্তকে রুবেল মিয়াকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:৩৬:৫২ ১৮৬ বার পঠিত | ● আত্মহত্যা ● কিশোরীর‘ ● ফুলপুর