ঢাকা    বুধবার, ৫ আগস্ট ২০২৬
শিরোনাম
পীরগঞ্জে খাল খননের অব্যায়িত সাড়ে ১২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত পীরগঞ্জে টাঙ্গন নদীর ভাঙ্গন রক্ষা কাজ উদ্বোধন পটুয়াখালীতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা হাতিয়ায় নদীতে অবৈধ ঘের তৈরির বিরুদ্ধে যৌথ অভিযানে আটক ২২ লালমোহনে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে অর্থদন্ড কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের আলোচনা সভা পতিতালয়ে যুবকের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ ভূঞাপুরে স্কুলের ম্যানেজিং কমিটি গঠন ও পূর্ব শত্রুতায় সংঘর্ষে আহত ৭ ১০ লক্ষাধিক টাকা নিয়েএনজিও আসিয়াবের হিসাবরক্ষক উধাও পদ্মা নদীতে স্পিডবোটের ট্রায়ালে সন্ত্রাসীদের অতর্কিত গুলি, গুলিবিদ্ধ ৪


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মী বহিষ্কার

সুজানগরে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মী বহিষ্কার


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬


 সুজানগরে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মী বহিষ্কার
পাবনা: সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের ওয়ার্ড বিএনপির সদস্য ইসলাম খান,সদস্য ঠান্টু খান,সদস্য সন্টু খানকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে । মঙ্গলবার(৩১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে। এছাড়াও একইদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সিদ্ধান্ত মোতাবেক সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাফি উদ্দিন রাজা,সাবেক আহবায়ক জাহাঙ্গীর হোসেন অনুকে প্রাথমিক সদস্য পদ ও সদস্য শেখ রাকা এবং রিদয়কে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক(সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- পাবনা জেলাধীন সুজানগরে রক্তাক্ত সংঘাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামে গত ২৩ মার্চ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে চায়না খাতুন নামে এক নারী এবং ২৪ মার্চ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনসুর শেখ নামে আরো একজন নিহত হওয়ার ঘটনার শাস্তিমূলক এ ব্যবস্থা নিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি বলে স্থানীয় দলীয় নেতাকর্মীরা জানান।সুজানগর থানার নবাগত ওসি মোজাফফর হোসেন মঙ্গলবার জানান, সংঘর্ষের এ ঘটনায় মামলার ভিত্তিতে পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪২:০৪   ১১৯ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


১০ লক্ষাধিক টাকা নিয়েএনজিও আসিয়াবের হিসাবরক্ষক উধাও
পরিবেশ সচেতনতায় সুজানগরে ফলজ গাছের চারা উপহার পেলো শিক্ষার্থীরা
জ্ঞানের আলো পাঠাগারের উদ্যোগে সুজানগরের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম
চাটমোহরে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করলেন বিএমডিএ’র চেয়ারম্যান



আর্কাইভ