ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ওসিকে খন্দকার আবু আশফাক এমপি

অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ওসিকে খন্দকার আবু আশফাক এমপি


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬


 অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ওসিকে খন্দকার আবু আশফাক এমপি

ঢাকা:অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে। দ্রুত এ নির্দেশ বাস্তবায়নে পুলিশকে কাজ করতে বললেন ঢাকা-১(দোহার নবাবগঞ্জের) সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। মঙ্গলবার দুপুরে দোহার উপজেলা মাসিক আইনশৃংখলা সভায় তিনি এ কথা বলেন। দোহার নবাবগঞ্জের মানুষের মাঝে শান্তি ফিরিয়ে দেয়াই আমার মূল চ্যালেঞ্জ। এ জন্য যা যা করণীয় তাই করা হবে। দোহার উপজেলার ইউএনও মাইদুল ইসলামের সভাপতিত্বে সংসদ সদস্য খন্দকার আশফাক বলেন, যত্রতত্র বালু ব্যবসায়ীরা দলের নাম ভাঙ্গিয়ে এসব কাজ করছে পুলিশ কেন নিরব?
উপজেলার শাইনপুকুর ফুলতলা থেকে নয়াবাড়ী পর্যন্ত পদ্মার পাড় জুড়ে সব ধরনের বালু উত্তোলন বন্ধ ও তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয় সভায়।
এসময়ে সংসদ সদস্য বলেন, মুকসুদপুর ডাকবাংলো এলাকায় কেউ কোনো বালু ব্যবসা করতে পারবে না। সেখানে দেখা যায়, কেউ কেউ প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপির ছবি টাঙ্গিয়ে অফিস করেন!
এসব ব্যবসা এখানে চলবে না।এমন প্রশ্ন তিনি ও অভিযোগ করেন সাংসদ। দ্রুত উপজেলা নিবার্হী কর্মকর্তা এবং ওসিকে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।
তিনি আরও বলেন, ব্যবস্থা না নিলে ধরে নেওয়া হবে প্রশাসন-পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর ইন্ধনে এমনটা হচ্ছে।
আশফাক এমপি আরো বলেন, একটি চক্র সমাজের কিছু মানুষের মান ক্ষুন্ন করতে ফেইক আইডি দিয়ে সোস্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। এমনকি নানা ফাঁদে ফেলে টাকাও আদায় করছে। পুলিশকে এ বিষয়ে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। ওই চক্রটি একাধিক আইডি ব্যবহার করেন । তাদের কাজই হচ্ছে গুপ্তভাবে থেকে মানুষের বিরুদ্ধে প্রপাগন্ডা ছড়ানো। আর তা নিয়ে ধান্দা করা।
এ সময়ে সাংবাদিকদের দেখে তিনি আরও বলেন, সমাজ থেকে সকল প্রকার মব সন্ত্রাস দূর করতে হবে। এটা কোনো জাতির জন্য শুভকর নয়। একটি গোষ্ঠি ৫ আগষ্টের পর থেকে এসব কাজ করে বেড়াচ্ছেন, দোহার ও নবাবগঞ্জ উপজেলার সাধারণ মানুষকে ভয়ভীতি ও আতংক দেখিয়ে স্বার্থ হাসিল করছেন। আর আপনারা তা জেনেও না জানার ভান করছেন।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যাশা, দেশে সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং সকলের জন্য বাসযোগ্য করা। পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা করা। কেউ অপরাধ, মব করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। কোন নেতা নিজের হাতে আইন তুলে নিলে কাউকেও ছাড় নয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিগবাত উল্লাহ, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, আবু বক্কর সিদ্দিক,
দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো রবিউল হাসান, উপজেলা প্রকৌশলী মো. রাজু আহমেদ, দোহার পৌরসভা নির্বাহী প্রকৌশলী এম এম মামুনুর রশীদ, মুক্তিযোদ্ধা আবু তালেব শিকদার, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারি প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৬:৪৭   ১৬৮ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি!
টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন
দোহারে দুস্থ সুবিধাভোগীদের মাঝে বকনা বাছুর, মুরগী ও ভিজিএফের চাল বিতরন
আলফাডাঙ্গায় উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল



আর্কাইভ