ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় মুচলেকায় ছাড়া পেলেন মহল্লাদার

কাঁঠালিয়ায় মুচলেকায় ছাড়া পেলেন মহল্লাদার


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল ২০২৬


 কাঁঠালিয়ায় মুচলেকায় ছাড়া পেলেন মহল্লাদার
ঝালকাঠি: কাঁঠালিয়ায় গরু চুরির সহায়তা করার অভিযোগে পুলিশ সজিবুল ইসলাম নামের এক মহল্লাদারকে আটকের পর তিনশত টাকার ননজুডিসিয়াল স্টাম্পে টাকা ফেরত শর্তে ছেড়ে দেওয়া হয়। এ বছরের ১০ জানুয়ারী সকালে উপজেলার উত্তর চড়াইল গ্রামের মাঠ থেকে একটি গাভী চুরির ঘটনা ঘটে। ঘটনার পর গরুর মালিক আলম মীর বাদী হয়ে মহল্লাদার সজিবুল ইসলামসহ ৪জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে আজ বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের উত্তর বলতলা গ্রাম থেকে ওই মহল্লাদারকে আটক করা হয়।
আটককৃত মো.সজিবুল ইসলাম (৩০) উপজেলার উত্তর চড়াইল গ্রামের মো.হেমায়েত ফকিরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি আবু নাছের রায়হান।
অভিযোগ সুত্রে জানাগেছে, এবছরের ১০ জানুয়ারী উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর চড়াইল গ্রামের ব্যবসায়ী আলম মীরের একটি গাভী গরু (৭মাসের অন্তঃস্বত্তা) বাড়ীর দক্ষিন পাশের খোলা মাঠ বাঁধা ছিল। সকাল ৯টার দিকে মহল্লাদার সজিবুল ইসলাম ও তার লোকজন মিলে আলম মীরের গাভী গরুটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গরুর মালিক আলম মীর বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
থানার ওসি আবু নাছের রায়হান জানান, চুরি যাওয়া গরুর মালিক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। এতে মহল্লাদারকে প্রধান আসামী করা হয়। তাকে থানায় আনার পর চুরি যাওয়ার গরুর মূল্য টাকা এক সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার অঙ্গিকারে তাকে ছেড়ে দেওয়া হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৫:১৯   ৪০ বার পঠিত  |