ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত,গ্রেফতার ২

কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত,গ্রেফতার ২


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল ২০২৬


 কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত,গ্রেফতার ২
পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলায় মোঃ রফিকুল ইসলাম (৪০) নামে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য মোঃ শামিম (১৫) ও সাকিল (১৪)কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। র‍্যাব-৭ চট্টগ্রাম এর সহযোগিতায় চট্টগ্রাম বন্দর থানার চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তারকৃতদের মঠবাড়িয়া থানায় নিয়ে আসা হয় এবং বুধবার দুপুরে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে।আদালত তাদের জামিন না মঞ্জুর করে পিরোজপুর জেলহাজতে প্রেরণের আদেশ দেয়। গ্রেফতারকৃতদের মধ্যে শামিম উপজেলার কচুবাড়িয়া এলাকার সেরাজ মিয়ার ছেলে এবং সাকিল একই এলাকার জসিম খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের রাতে কচুবাড়িয়া গ্রামের বাসিন্দা ও এক সন্তানের জনক রফিকুল ইসলামের বাড়ির সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে রফিকুলের আড়াই বছরের সন্তান ভয়ে চিৎকার শুরু করলে তিনি ঘর থেকে বের হয়ে প্রতিবাদ জানান। এ সময় ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা লোহার রড, হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ মার্চ তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া আক্তার ২৬ মার্চ মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ হিলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের সহযোগিতায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৯:৩০   ১৫১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ