ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় গভীর রাতে এসিল্যান্ডের অভিযান, অবৈধ বালু উত্তোলনের ট্রাক জব্দ

ভেড়ামারায় গভীর রাতে এসিল্যান্ডের অভিযান, অবৈধ বালু উত্তোলনের ট্রাক জব্দ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল ২০২৬


 ভেড়ামারায় গভীর রাতে এসিল্যান্ডের অভিযান, অবৈধ বালু উত্তোলনের ট্রাক জব্দ
কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে গভীর রাতে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। পুরাতন ফেরি ঘাট এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।
গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার গভীর রাতে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে বালু উত্তোলনের সাথে সরাসরি জড়িত বেশ কিছু ট্রাক ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু দস্যুরা কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এসিল্যান্ড ডা. গাজী আশিক বাহার জানান, “একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের আধারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এবং কোনো ইজারা ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে করে পদ্মা নদীর তীরবর্তী এলাকা ও জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো হুমকির মুখে পড়ছে। জব্দকৃত ট্রাকগুলোর বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, জনস্বার্থে এবং নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে নদী ভাঙনের তীব্রতা বৃদ্ধি পায়। তাই এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করার দাবি জানিয়েছেন তারা।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৯:০৮:৩৪   ১৪৩ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ