ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » খুলনা » মহম্মদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৭

মহম্মদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৭


মহম্মদপুর,( মাগুরা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল ২০২৬


 মহম্মদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৭
মাগুরা: মহম্মদপুর উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে ৭ জন ইয়াবা সেবনকারীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বুধবার (১ এপ্রিল) দুপুরে তাদের জেল ও জরিমানা প্রদান করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন-বড়রিয়া গ্রামের আবু বক্কারের ছেলে সাগর, ধোয়াইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে মামুন, একই গ্রামের গরীব শেখের ছেলে নুর ইসলাম, দুলাল শেখের ছেলে সুমন, বেজড়া গ্রামের আবু তালেব শেখের ছেলে রিয়াজ, রব মুন্সির ছেলে মুলজার এবং ধোয়াইল গ্রামের হারুন শেখের ছেলে রাকিব।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাগরকে ৩ মাস এবং মুলজারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহানুর জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করেছে। তিনি আরও জানান, অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৭:১৩   ১২৩ বার পঠিত  |