ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় বিক্রির সময় খটক মাছ জব্দ,হারপিক দিয়ে মাটি চাপা

মঠবাড়িয়ায় বিক্রির সময় খটক মাছ জব্দ,হারপিক দিয়ে মাটি চাপা


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬


 মঠবাড়িয়ায় বিক্রির সময় খটক মাছ জব্দ,হারপিক দিয়ে মাটি চাপা

পিরোজপুর: বঙ্গোপসাগরের দানব নামে পরিচিত আনুমানিক ২০ মন ওজনের একটি খটক মাছ (স্থানীয় ভাবে করাতি হাঙর নামেও পরিচিত) ধরা পড়েছে বঙ্গোপসাগরের নিকটবর্তী কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে। মঙ্গলবার ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস বন্দরে সেই মাছ নিমালে উঠলে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার মাছ বাজারের মোঃ হোসন শরিফ পাচঁ লাখ টাকায় মাছটি কিনেন জেলেদের কাছ থেকে।
বুধবার সকাল ১০ টায় মঠবাড়িয়া মাছ বাজারে খটক মাছটি কেটে ২ হাজার টাকা কেজি ধরে বিক্রি করা হয়। স্থানীয় শত শত মানুষ মাছটি কিনতে এবং দেখতে মাছ বাজারে ভিড় করেন। এর আগে মঙ্গলবার দুপুরে মাছটি একটি ইঞ্জিন চালিত ভ্যানে করে শহরের বিভিন্ন স্থানে প্রদর্শন করা হয় এবং মাইকিং করা হয় মাছটি বিক্রির জন্য। খটক মাছ ৫ লক্ষ টাকা দামে ক্রয় করেছেন বলে জানান ।মাছটি মঠবাড়িয়ায় আনার পর খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মাঝে ব্যপক কৌতুহল সৃষ্টি হয়।

এরপর স্থানীয় প্রশাসন ও বন বিভাগ বিষয়টি টের পেয়ে মাছটি জব্দ করে হারপিক দিয়ে মাটি চাপা দিয়ে দেয়। এবং পরীক্ষার জন্য কিছু মাছ ল্যাবে পাঠানো হয়।এ সময় মাছ বিক্রেতা পালিয়ে যান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:০৭:৫৫   ৬৬ বার পঠিত  |