ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৩ জনকে কারাদণ্ড

সিংগাইরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৩ জনকে কারাদণ্ড


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬


 সিংগাইরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৩ জনকে কারাদণ্ড
মানিকগঞ্জ: সিংগাইরে তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জনকে কারাদন্ড দিয়েছে উপজেলা প্রশাসন । বুধবার(১ এপ্রিল) বিকেল ৪ টা থেকে ৭ টা পর্যন্ত উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার(পপি)।

অভিযান পরিচালনার সময় মানিকদহ চকে মাটিকাটা ব্যবহৃত ১টি এস্কেভেটর ,মাটি পরিবহনরত অবস্থায় ১ টি মাটির ট্রলি জব্দ করে অকার্যকর ও ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন,পার্শ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের পাতিলঝাঁপ গ্রামের আশ্রাব আলীর ছেলে মো. রনি মোল্লা(২৬), সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের মো. মাখন বিশ্বাসের ছেলে মারুফ হোসেন(২৪) ও একই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে লুৎফর রহমান(২৮)। এর মধ্যে রনি মোল্লাকে ৩০ দিন ও মারুফ ও লুৎফরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযান চলাকালিন সময় সিংগাইর থানা পুলিশ সার্বিক সহযোগীতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার(পপি) বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:১২:১৪   ১১১ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ