ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যাচাই করে জ্বালানি তেল সরবরাহ

ভেড়ামারায় মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যাচাই করে জ্বালানি তেল সরবরাহ


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬


ভেড়ামারায় মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যাচাই করে জ্বালানি তেল সরবরাহ

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় মোটরসাইকেল চালকদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়ক দুর্ঘটনা রোধে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ও ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান এর সহযোগিতায় বিভিন্ন ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান পরিচালনা করে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যাচাই সাপেক্ষে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হয়।

বুধবার (১ এপ্রিল, ২০২৬) সকাল থেকে ভেড়ামারা শহরের বিভিন্ন পাম্পে এই কার্যক্রম শুরু হয়। অভিযানে দেখা যায়, ইউএনও নিজেই ফিলিং স্টেশনগুলোতে অবস্থান নিয়ে চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেলের রেজিস্ট্রেশন পেপার যাচাই করছেন। যাদের কাছে বৈধ কাগজপত্র পাওয়া যাচ্ছে, শুধুমাত্র তারাই পাম্প থেকে তেল সংগ্রহ করতে পারছেন। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অনেক চালককে তেল না নিয়ে ফিরে যেতে দেখা যায়।

অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালকদের নিরুৎসাহিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সাথে অবৈধভাবে তেল মজুদ বা কৃত্রিম সংকট তৈরি রোধেও প্রশাসন কঠোর নজরদারি চালাচ্ছে”।

প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। তারা মনে করছেন, এই কড়াকড়ির ফলে চালকদের মধ্যে সচেতনতা বাড়বে এবং সড়কে দুর্ঘটনার হার অনেকটাই কমে আসবে। সংশ্লিষ্ট ফিলিং স্টেশন কর্তৃপক্ষকেও নিয়ম মেনে তেল বিক্রির জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:১৭:২৫   ৭৭ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ