ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কয়রায় নদীর পানির চাপে দুর্বল স্লুইস গেট, বাড়ছে ধসের আশঙ্কা

কয়রায় নদীর পানির চাপে দুর্বল স্লুইস গেট, বাড়ছে ধসের আশঙ্কা


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬


 কয়রায় নদীর পানির চাপে দুর্বল স্লুইস গেট, বাড়ছে ধসের আশঙ্কা

খুলনা: কয়রা উপজেলায় কাশির খালের মুখে অবস্থিত ৬ নম্বর কয়রা স্লুইস গেটটি ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। কয়রা সদর ও উত্তর বেদকাশী ইউনিয়নের সীমানায় থাকা গুরুত্বপূর্ণ এ অবকাঠামোটি বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

সরেজমিনে দেখা গেছে, স্লুইস গেটের পূর্ব পাশ ঘেঁষে শাকবাড়িয়া নদীর পানি জোয়ার-ভাটার সময় গেটের বাইরের অংশ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে গেটের মূল কাঠামো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় এটি ধসে পড়তে পারে।

এলাকাবাসী জানান, এর আগে কয়েক দফা সংস্কার কাজ করা হলেও তা ছিল সাময়িক। মেরামতের কিছুদিন পরই আবার আগের মতো পানি চলাচল শুরু হয়। ফলে সমস্যার স্থায়ী সমাধান হয়নি; বরং সময়ের সঙ্গে ঝুঁকি বেড়েছে।

এদিকে স্লুইস গেটের ওপর দিয়ে চলাচলকারী সড়কটিও ধসের মুখে পড়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়েই পথচারী ও যানবাহন চলাচল করছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান বলেন, বিষয়টি তাঁর জানা আছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে।

এ পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত ও টেকসই সংস্কার কাজের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, পরিকল্পিত ও স্থায়ী সমাধান ছাড়া এই ঝুঁকি থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:২৯:২৭   ১৬৬ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ