ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে কৃষক-কৃষাণীদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সুজানগরে কৃষক-কৃষাণীদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬


 সুজানগরে কৃষক-কৃষাণীদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পাবনা: সুজানগরে পেঁয়াজের উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন এলাকায় পরিবর্তিত জলবায়ুর প্রতিকূল প্রভাব প্রশমনে অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্প’ এর আওতায় এ মেশিন বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামানের সভাপতিত্বে এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, উপজেলা কৃষদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাকির হোসেন ও ছাত্রদল নেতা গাজী মাজহারুল ইসলামসহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় ৪০ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হলেও, উপযুক্ত সংরক্ষণ ব্যবস্থার অভাবে প্রায় ১০ লাখ মেট্রিক টন পেঁয়াজ নষ্ট হয়ে যায়। এর ফলে একদিকে যেমন বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হয়, অন্যদিকে পেঁয়াজের দাম স্থিতিশীল থাকে না এবং কৃষকরাও তাদের ন্যায্য দাম পান না। তিনি এয়ার ফ্লো মেশিনকে এই সমস্যার একটি কার্যকর সমাধান হিসেবে উল্লেখ করেন।
এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পেঁয়াজ নষ্ট হওয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব, যা দেশের পেঁয়াজ আমদানি নির্ভরতা কমিয়ে আনবে এবং ভবিষ্যতে পেঁয়াজ রপ্তানির সুযোগ তৈরি করবে। এই প্রকল্পের অধীনে সুজানগরসহ দেশের ১৬টি জেলার ১০৭টি উপজেলায় ৩,৭০০টি এয়ার ফ্লো মেশিন বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে কৃষকদের সরাসরি মেশিন না দিয়ে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে ২৭,০০০ টাকা করে প্রদান করা হচ্ছে, যাতে তারা নিজেদের পছন্দ অনুযায়ী যেকোনো কোম্পানির মেশিন কিনতে পারেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৩৪:০৯   ১৩৭ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সুজানগরে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা সভা, ৫৮ মন্দিরে আয়োজন
● রাজশাহীতে ২৪১ গ্রাম সোনার বারসহ দুই চোরাকারবারি আটক
● সুজানগরে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ
● অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ আরএমপি কমিশনারের
● চাটমোহরে ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে চালক নিহত



আর্কাইভ