ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

চাটমোহরে গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬


চাটমোহরে গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম
পাবনা: চাটমোহরে গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় তাইজুল ইসলাম (৪০) নামের এক যুবককে কাটারি দিয়ে কুপিয়ে আহত করেছে মাদকসেবীরা। বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের আগশৈয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবক তাইজুল ওই গ্রামের আয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার তাইজুলের বাড়ির পাশে একটি বাগানে রাশেদ, মামুন, বাবু, রাজীব নামের কয়েকজন যুবক গাঁজা সেবন করছিল। এ সময় তাইজুল বাধা দিলে তাকে গাঁজা কাটার কাটারি দিয়ে হাত ও পিঠসহ কয়েক জায়গায় কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে একাধিক সূত্র জানায়, তাইজুল নিজেও একজন মাদকসেবী। মূলত গাঁজা খাওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫২:৩৪   ১০৮ বার পঠিত  |      

----