ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় বিপুলপরিমাণ ডিজেল মজুদ করার অভিযোগে জরিমানা

সালথায় বিপুলপরিমাণ ডিজেল মজুদ করার অভিযোগে জরিমানা


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬


সালথায় বিপুলপরিমাণ ডিজেল  মজুদ করার অভিযোগে জরিমানা
ফরিদপুর: সালথায় স্থানীয় একটি পেট্রোল পাম্প থেকে অবৈধভাবে বিপুলপরিমাণ ডিজেল ক্রয় করে মজুদ করার অভিযোগে মো. মিকাইল হোসেন (২১) নামে এক যুবককে
৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে অবস্থিত মনোয়ারা ফিলিং
স্টেশনের সামনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে সালথা মনোয়ারা ফিলিং স্টেশন থেকে ৩২০ লিটার ডিজেল ক্রয় করে একটি ট্রলি গাড়িতে নিয়ে যাচ্ছিলেন মিকাইল নামে এক যুবক। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তেল বহনকারী ওই যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ৩২০ লিটার ডিজেল।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, একটি চক্র জ্বালানি তেলে কৃত্রিম সংকট তৈরি করতে অবৈধভাবে মজুদ করছেন। এ বিষয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণ নজরদারি রাখছেন। আজকে একজন ৩২০ লিটার ডিজেল ক্রয় করে মজুদ করার জন্য নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে ওই তেল জব্দ করা হয়। পাশাপাশি তেল মজুদ করার অভিযোগে এক যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৯:২৩   ১৮৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ