ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জেলের জালে ধরা পড়লো সাড়ে ২২ কেজি ওজনের কোরাল মাছ, ৩০ হাজার টাকায় বিক্রি

জেলের জালে ধরা পড়লো সাড়ে ২২ কেজি ওজনের কোরাল মাছ, ৩০ হাজার টাকায় বিক্রি


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬


 জেলের জালে ধরা পড়লো সাড়ে ২২ কেজি ওজনের কোরাল মাছ, ৩০ হাজার টাকায় বিক্রি

পটুয়াখালী:  সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ২২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। পরে মাছটি নিলামে ৩০ হাজার ৬৪৫ টাকায় বিক্রি হয়েছে।বুধবার, ১ এপ্রিল সকাল ১০টার দিকে মাছটি কুয়াকাটার মাছের বাজারে আনা হলে সেটি দেখতে ভিড় করে উৎসুক জনতা। পরে নিলামের মাধ্যমে পাইকারি ব্যবসায়ী মোস্তাফিজ ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।
জানা গেছে, গভীর রাতে সুন্দরবন সংলগ্ন সাগরের ৭ নম্বর এলাকায় ফারুক মাঝি (৫৫) নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। চলতি বছর এই উপকূলে জেলেদের জালে ধরা পড়া কোরাল মাছের মধ্যে এটিই সবচেয়ে বড় বলে জানিয়েছেন মৎস্যসংশ্লিষ্টরা।
খান ফিশের পরিচালক মোঃ জাহাঙ্গীর খান বলেন, বড় আকারের কোরাল মাছের বাজারে বেশ চাহিদা রয়েছে। তাই এমন মাছ তুলনামূলক ভালো দামে বিক্রি করা যায়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, উপকূলের জেলেদের জালে বড় আকারের মাছ ধরা পড়া ইতিবাচক লক্ষণ। সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা সঠিকভাবে মেনে চললে ভবিষ্যতে জেলেরা আরও বেশি মাছ পাবেন বলে আশা করা যাচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৩:৩৩   ১৬৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ