ঢাকা    রবিবার, ৯ আগস্ট ২০২৬
শিরোনাম
হোয়াইটচ্যাপেল বাজার লন্ডনের বুকে এক টুকরো বাংলাদেশ ইউরোপের নদীতে পানি কমতেই জেগে উঠছে যুদ্ধের স্মৃতি রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থীর যোগ্যতা কী, কারা ভোটার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, তালিকা প্রকাশ এনআইডি কার্যক্রম উদ্বোধনে বাহরাইন যাচ্ছেন ইসি মাছউদ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে ২ বাসের সংঘর্ষে আহত ৫ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ. লীগ-ছাত্রলীগের ৬ জন রিমান্ডে অন্তরের প্রশান্তিই সুখী জীবনের চাবিকাঠি: মসজিদে নববীর ইমাম


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬


 চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার
পাবনা: চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনে হত্যার অভিযোগে স্বামী সবুজ মন্ডলকে (৩২) আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনিষা মন্ডল নামের ওই গৃহবধূ। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। রাতেই এ ঘটনায় মৃত গৃহবধূ মনিষা মন্ডলের বাবা উপেন সরকার স্বামী সবুজ মন্ডলসহ চারজনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২।
বৃহস্পতিবার সকালে একই উপজেলার ফৈলজানা খ্রিস্টানপাড়া গ্রামের সুবল মন্ডলের ছেলে সবুজ মন্ডলকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠায় পুলিশ।

মামলা ও স্বজনদের অভিযোগে জানা গেছে, মনিষা মন্ডল ঢাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন। সেখান থেকে সম্প্রতি স্বামী সবুজ মন্ডল তাকে বাড়িতে নিয়ে আসেন। পরে মদ্যপ অবস্থায় তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এ সময় তিনি (মনিষা) চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে দাবি পরিবারের সদস্যদের। স্বজনদের ভাষ্য অনুযায়ী, নির্যাতনের একপর্যায়ে মনিষার পেটে লাথি মারা হলে তার রক্তক্ষরণ শুরু হয়। এমনকী ভিডিও কলে আত্মীয়-স্বজনদের ওই নির্যাতনের দৃশ্য দেখানো হয়েছে বলেও দাবি করেন তারা।

এরপর তাকে গ্রামের বাড়িতে প্রায় পাঁচদিন একটি ঘরে আটকে রাখা হয়। এ সময় মনিষা মন্ডলের শারীরিক অবস্থার অবনতি হলেও কোনো ধরনের চিকিৎসা দেওয়া হয়নি। পরিস্থিতির অবনতি হলে বুধবার (১ এপ্রিল) সকালে তাকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার মূহূর্তে মারা যান মনিষা মন্ডল। মৃত গৃহবধূর বাবা উপেন সরকার অভিযোগ করেন, পুরো সময় তাদের কিছু জানানো হয়নি এবং মেয়েকে দেখার সুযোগও দেওয়া হয়নি। আমি মেয়ে হত্যার সুষ্ঠু বিচার চাই।

তবে এসব অভিযোগ অস্বীকার করে সবুজ মন্ডলের বাবা সুবল মন্ডল বলেন, দাম্পত্য কলহের জেরে মনিষা তিন মাস আগে ঢাকায় চলে যান। সেখানে একটি বাসায় কাজ করার একপর্যায়ে সবুজ তাকে নিয়ে আসে। মনিষা নিজেই গর্ভপাতের জন্য ওষুধ সেবন করেছিলেন। তারপরেই অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় ছেলে বউয়ের (মনিষা)।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, অভিযুক্ত স্বামী সবুজ মন্ডলসহ চারজনকে আসামী করে মনিষা মন্ডলের বাবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পরে পুলিশ হেফাজতে রাখা সবুজ মন্ডলকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩০:৪৮   ১৪৫ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
চলন্ত ট্রেন থেকে পড়ে ক্যানটিন বয় নিহত
নিয়োগীর বনগ্রাম মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সবক প্রদান
পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে সুজানগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ



আর্কাইভ