![]()
পাবনা: বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) চাটমোহর উপজেলা শাখার কেমিস্টস্ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বেলা ১১ টায় চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশ চাটমোহর উপজেলা (বিসিডিএস) চাটমোহর উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হেলালুর রহমান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, বিসিডিএস পাবনা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় পরিচালক আলহাজ্ব এফএম হুমায়ুন কবির খোকন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, ডা: শামসুল আলম, বিসিডিএস পাবনা জেলা শাখার সহ সভাপতি তারেক ইবনে আনসার, কিমিয়া’র ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মোস্তফা জামাল শামীম, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সরোয়ার হোসেন, পাবনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাইদুর রশিদ খান পিন্টু, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মকলেছুর রহমান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু প্রমূখ।
এসময় চাটমোহর উপজেলার ১১ টি ইউনিয়নের সভাপতি সম্পাদক, পৌর সভার ওষুধ ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ ইউনিয়ন পর্যায়ের সকল ওষুধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাবনা জেলা কেমিস্টস্ এন্ড ডাগিস্টস্ সমিতি একটি সুশৃঙ্খল ওষুধ ব্যাবসায়ী সমিতি। এ সমিতি সরকারের সকল ধরনের নিয়ম কানুন মেনে সরকার নির্ধারিত মূল্যে জনগণের মাঝে ওষুধ বিক্রয় করে থাকে। নকল ও ভেজালমুক্ত ওষুধ সরবরাহে এ সমিতির সকল সদস্য বদ্ধ পরিকর।
বাংলাদেশ সময়: ২২:৫৮:৩২ ১৪২ বার পঠিত | ● উপজেলা ● কেমিস্টস্ ● চাটমোহর ● সমাবেশ
----