ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে ভাষা শহীদদের স্মরনে ৩০তম বই মেলার উদ্বোধন

উলিপুরে ভাষা শহীদদের স্মরনে ৩০তম বই মেলার উদ্বোধন


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল ২০২৬


 উলিপুরে ভাষা শহীদদের স্মরনে ৩০তম বই মেলার উদ্বোধন

কুড়িগ্রাম:মহান মুক্তিযুদ্ধ ও ভাষা শহীদদের স্মরনে কুড়িগ্রামের উলিপুরে ৩০তম বই মেলার উদ্বোধন হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে বিজয় মঞ্চ চত্বরে সপ্তাহব্যাপী মেলার উদ্বোধন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

ফ্রেন্ডস ফেয়ারের কার্যনির্বাহী পরিষদের সদস্য জেয়াদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি, শিক্ষানুরাগী সফিকুল ইসলাম দারা, তাসনুভা চৌধুরী এশা ও ফ্রেন্ডস ফেয়ারের সদস্য জুলফিকার আলী প্রমুখ।

উল্লেখ্য, উলিপুর ফ্রেন্ডস্ ফেয়ার আয়োজিত এই বইমেলাটি বাংলাদেশের মফস্বল পর্যায়ের বইমেলার পথিকৃৎ হিসেবে সর্বজনস্বীকৃত। মেলাটি আগামী সাত দিনব্যাপী স্থানীয় বইপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষের পদচারণায় মুখরিত থাকবে বলে আয়োজক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন। রংপুর বিভাগের অন্যতম এই প্রাচীন ও ঐতিহ্যবাহী বইমেলায় প্রতিদিন থাকছে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা। সন্ধ্যায় স্থানীয় ও আমন্ত্রিত সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৪:৫২   ১৫৫ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ