ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ৪০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার

লালমোহনে ৪০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল ২০২৬


লালমোহনে ৪০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার

ভোলা: লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে লালমোহন থানা পুলিশ। উদ্ধার করা হরিনটি বনবিভাগের মাধ্যমে বনে অবমুক্ত করা হয়েছে।

জানা যায়, শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের জনতা বাজার এলাকায় হরিনটি দেখতে পেয়ে উৎসুক জনতা ধাওয়া করে। দীর্ঘক্ষণ ধাওয়া করার পর এলাকাবাসী হরিণটিকে অক্ষত অবস্থায় ধরে ফেলে। পরে স্থানীয়রা মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়িকে জানালে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে নিজেদের হেফাজতে নিয়ে লালমোহন থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানান, হরিনটি জোয়ারের পানিতে ভেসে লোকালয়ে চলে আসে এবং এর আনুমানিক ওজন ৪০-৪৫ কেজির মতো হবে। হরিনটি পুরুষ।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, “জনতা বাজার এলাকায় স্থানীয়রা হরিনটিকে ধরে বেধে রাখছিল। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আমরা বন বিভাগের কাছে হরিনটি হস্তান্তর করেছি।

এ বিষয়ে লালমোহন উপজেলা রেঞ্জ বন কর্মকর্তা সুমন চন্দ্র দাস বলেন, তীব্র দাবদাহে তৃষ্ণা মেটাতে পানি পানের জন্য হরিণটি সম্ভবত নদীতে নেমেছিল। এরপর জোয়ারের স্রোতে ভেসে লোকালয়ে চলে আসে হরিণটি। উদ্ধারের পর হরিণটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। পরবর্তীতে কুকরি-মুকরির ‘চর দীঘল’ সংরক্ষিত বনাঞ্চলে নিরাপদ পরিবেশে হরিণটিকে অবমুক্ত করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৮:৪০   ১১৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা
● ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ
● পবিপ্রবির দুই শিক্ষার্থীকে পথরোধ করে ছিনতাই, শ্লীলতাহানির অভিযোগ
● ছোনাউটা শ্রী গুরু আশ্রমের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
● কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ফুটপাত ছাড়তে নির্দেশ



আর্কাইভ