![]()
ঠাকুরগাঁও: স্বরাষ্ট্রমন্ত্রিসহ তিনমন্ত্রি ও প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার অশালীন ও ব্যাঙ্গাত্মক ছবি তৈরী করে আপত্তিকর মন্তব্য সহকারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে করার অপরাধে গ্রেপ্তার করেছে পুলিশ।
এঘটনায় মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা বাদী হয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ সালের ২৬(১) ধারায় পীরগঞ্জ থানায় মামলা করলে মঙ্গলবার ভোর রাতে উপজেলার এক্তিয়াপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে ওই গ্রামের আব্দুর রশীদের ছেলে।
নাহিদ পারভীন রিপা জানান, এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ এমপি, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এমপি’র অশালীন ও ব্যাঙ্গাত্মক ছবি তৈরী করে আবির আল আব্দুল্লাহ নামে এক ব্যক্তি আপত্তিকর মন্তব্য সহকারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করে।
এতে আবির আল আব্দুল্লাহ তার ফেসবুকে মির্জা ফখরুল, মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরীর একত্রে “তিন চান্দা ভাই” ক্যাপশন লেখা ছবি শেয়ার করেন। সালাহউদ্দীন আহমেদের ছবি বিকৃত করে তার দেওয়া আপত্তিকর পোষ্টে লেখেন “ভারতের গোলাম, অখন্ড ভারতের নেতা শালাউদ্দিন চিম্ময় বিবেকানন্দ”। সালাউদ্দীন আহমেদ ও আওয়ামীলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি যোগ করে আল আব্দুল্লাহ লেখেন “আওয়ামীলীগের ছিলো কাউয়া, বিএনপির আছে.. (সাউয়া)”।
রিপা আরো জানান, ফেসবুকে পোস্টকারী ব্যক্তি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিসহ জাতিগত বিদ্বেষ, সহিংসতা ও অপরামূলক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারসহ সারাদেশে ভাইরাল হয়।
এতে তিনি সাইবার স্পেসে উক্ত আপত্তিকর পোস্টকারী ব্যক্তিকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।
পীরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম জানান, তিন মন্ত্রি ও প্রধানমন্ত্রির একজন উপদেষ্টার অশালীন ও ব্যাঙ্গাত্মক ছবি তৈরী করে আপত্তিকর মন্তব্য সহকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টকারি আবির আল আব্দুল্লাহ কে সনাক্ত করে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:০৬:১৮ ৬৩ বার পঠিত | ● অশালীন ● গ্রেপ্তার ● ছবি ● পীরগঞ্জ ● ব্যাঙ্গাত্মক