ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে সুদের টাকা নিয়ে সংঘর্ষ, আহত সিয়ামের মৃত্যু, আটক ১

নবীগঞ্জে সুদের টাকা নিয়ে সংঘর্ষ, আহত সিয়ামের মৃত্যু, আটক ১


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬


 নবীগঞ্জে সুদের টাকা নিয়ে সংঘর্ষ, আহত সিয়ামের মৃত্যু, আটক ১

হবিগঞ্জ: নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামে পাওনা টাকা নিয়ে মঙ্গলবার সংঘটিত সংঘর্ষের ঘটনায় আহত ১০ জনের মধ্যে গুরুতর আহত সিয়াম আহমদ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় বলে জানাগেছে। নিহত সিয়াম ওই গ্রামের আব্দুল ওয়াহিদ এর পুত্র। নিহত ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজন আটক করেছে। তবে থানায় এঘটনায় এখনও কোন মামলা হয়নি।

স্থানীয় সুত্রে জানাযায়, পৌরসভার ৭ নং ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামের দাদন ব্যবসায়ী জমির উদ্দিন ওরপে ছড়া মিয়ার স্ত্রী নাজমা বেগম এই গ্রামের ওয়াহিদের ছেলে সিয়াম আহমদকে ১০ হাজার টাকা দাদন দেন। ওই দাদনের টাকাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে নাজমা বেগম, তার ছেলেরাসহ সিয়াম আহমদ এর উপর ও তার বাড়ীতে হামলা করে।

এতে সংঘর্ষের সৃষ্টি হলে উভয় পক্ষের অনন্ত ১০ আহত হয়। আহত সিয়াম আহমদ, রুপ মিয়া, মাহিদ মিয়া, নীরব মিয়া কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর আহত সিয়াম আহমদ কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মঙ্গলবার রাত থেকেই সিয়াম আইসিইউতে মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষে বুধবার বেলা ৩ ঘটিকায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবরটি এলাকায় আসলে নিহতের পরিবারসহ নোয়াপাড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। সিয়ামের মৃতদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাড়িতে দাফন করা হবে।

এখবর পাওয়ার পরপরই পুলিশ নবীগঞ্জ থানার ওসি মোঃ মোনায়েম মিয়া ও এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে নোয়াপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় চিরুনি অভিযান দিয়ে ঘটনার সাথে জড়িত ঐ গ্রামের যুবক জাহাঙ্গীর মিয়া(৩০)কে আটক করেন। আরও কয়েকজনকে আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
এব্যাপারে নবীগঞ্জ থানায় ওসি মোঃ মোনায়েম মিয়া বলেন, আমরা তাৎক্ষনিক মাডারের খবর পেয়ে একজনকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এখন কেউ মাডারের বিষয়ে মামলা দেয়নি, তবে আমরা নিজেরাই মাডারের সাথে জড়িতদের আটক করার চেষ্টা করছি।

উল্লেখ্য যে, নোয়াপাড়া গ্রামে উক্ত সুদের ব্যবসায়ী নাজমা বেগম বিভিন্ন ব্যবসায়ীসহ লোকজনের নিকট সুদের টাকা লাগান। সময় মতো দিতে ব্যর্থ হলে নাজমার লোকজনের অত্যাচারে হতে গ্রাম বা বাড়ি ছাড়া হতে হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১২:১৯   ২৩২ বার পঠিত  |      







শিরোনাম থেকে আরও...


পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী
রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন
দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই



আর্কাইভ