ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ফেসবুক আইডিতে তিন মন্ত্রির ও এক উপদেষ্টার অশালীন ও ব্যাঙ্গাত্মক ছবি,গ্রেপ্তার ১

ফেসবুক আইডিতে তিন মন্ত্রির ও এক উপদেষ্টার অশালীন ও ব্যাঙ্গাত্মক ছবি,গ্রেপ্তার ১


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল ২০২৬


 ফেসবুক আইডিতে তিন মন্ত্রির ও এক উপদেষ্টার অশালীন ও ব্যাঙ্গাত্মক ছবি,গ্রেপ্তার ১

ঠাকুরগাঁও:  স্বরাষ্ট্রমন্ত্রিসহ তিনমন্ত্রি ও প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার অশালীন ও ব্যাঙ্গাত্মক ছবি তৈরী করে আপত্তিকর মন্তব্য সহকারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে করার অপরাধে গ্রেপ্তার করেছে পুলিশ।
এঘটনায় মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা বাদী হয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ সালের ২৬(১) ধারায় পীরগঞ্জ থানায় মামলা করলে মঙ্গলবার ভোর রাতে উপজেলার এক্তিয়াপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে ওই গ্রামের আব্দুর রশীদের ছেলে।
নাহিদ পারভীন রিপা জানান, এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ এমপি, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এমপি’র অশালীন ও ব্যাঙ্গাত্মক ছবি তৈরী করে আবির আল আব্দুল্লাহ নামে এক ব্যক্তি আপত্তিকর মন্তব্য সহকারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করে।
এতে আবির আল আব্দুল্লাহ তার ফেসবুকে মির্জা ফখরুল, মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরীর একত্রে “তিন চান্দা ভাই” ক্যাপশন লেখা ছবি শেয়ার করেন। সালাহউদ্দীন আহমেদের ছবি বিকৃত করে তার দেওয়া আপত্তিকর পোষ্টে লেখেন “ভারতের গোলাম, অখন্ড ভারতের নেতা শালাউদ্দিন চিম্ময় বিবেকানন্দ”। সালাউদ্দীন আহমেদ ও আওয়ামীলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি যোগ করে আল আব্দুল্লাহ লেখেন “আওয়ামীলীগের ছিলো কাউয়া, বিএনপির আছে.. (সাউয়া)”।
রিপা আরো জানান, ফেসবুকে পোস্টকারী ব্যক্তি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিসহ জাতিগত বিদ্বেষ, সহিংসতা ও অপরামূলক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারসহ সারাদেশে ভাইরাল হয়।

এতে তিনি সাইবার স্পেসে উক্ত আপত্তিকর পোস্টকারী ব্যক্তিকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।
পীরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম জানান, তিন মন্ত্রি ও প্রধানমন্ত্রির একজন উপদেষ্টার অশালীন ও ব্যাঙ্গাত্মক ছবি তৈরী করে আপত্তিকর মন্তব্য সহকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টকারি আবির আল আব্দুল্লাহ কে সনাক্ত করে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৬:১৮   ১৮১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ