![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় মানিক বেপারী নামের এক শ্রমিক বিদুৎপৃষ্টে মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার আমুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক বেপারী (৫৭) ওই গ্রামের মৃত্যু কাঞ্চন আলী বেপারীর ছেলে।
স্থানীয় মহল্লাদার (গ্রাম পুলিশ) মানিক মিয়া জানান, সকালে শ্রমিক মানিক বেপারী দৈনিক হাজিরায় স্থানীয় বাবুল ঠাকুরের ছেলে ঝন্টু ঠাকুরের মাটি কাটতে যায়। মাঠে পানি থাকায় পাম্প বসিয়ে পানি সেচ করার সময় অসাবধনতাবসত বিদুৎস্পর্স হয়।
এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষনা করেন। থানার ওসি আবু নাছের রায়হান জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হচ্ছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:০২:৫১ ৫৬ বার পঠিত | ● কাঁঠালিয়া ● বিদুৎপৃষ্টে ● মৃত্যু ● শ্রমিক
----