ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় সোলেমান শাহ মাজারে বসছে মদকে পরশা, প্রশাসনের অভিযানেও ব্যার্থ

ভেড়ামারায় সোলেমান শাহ মাজারে বসছে মদকে পরশা, প্রশাসনের অভিযানেও ব্যার্থ


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬


ভেড়ামারায় সোলেমান শাহ মাজারে বসছে মদকে পরশা, প্রশাসনের অভিযানেও ব্যার্থ

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকায় অবস্থিত হযরত সোলেমান শাহ (রহ.) মাজার ও এর আশপাশের এলাকা এখন মাদকসেবী ও ব্যবসায়ীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাজারের পবিত্রতা নষ্ট করে এখানে নিয়মিত বসছে মাদকের হাট, যা পুরো এলাকার সামাজিক পরিবেশকে হুমকির মুখে ফেলেছে।

সরেজমিনে এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মাজারের ভেতরে ও সংলগ্ন নির্জন স্থানে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্যের কেনাবেচা চলে। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা মাদকসেবীদের ভিড় কয়েকগুণ বেড়ে যায়। এলাকাটি এখন অনেকটা ‘ওপেন এয়ার’ মাদক বিক্রির কেন্দ্রে পরিণত হয়েছে।

মাদকের এই ভয়াবহ বিস্তার রোধে সম্প্রতি উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করে। গত বছর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকসেবীদের অভিযানে বেশ কয়েকজনকে আটক ও কারাদণ্ড দেওয়া হলেও, প্রশাসনের উপস্থিতিতেও মাদক ব্যবসায়ীদের ধৃষ্টতা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি করেছে।

এলাকাবাসীর অভিযোগ, মাজারের মতো একটি পবিত্র স্থানে মাদকের এমন রমরমা কারবার চললেও প্রভাবশালী মহলের ইন্ধনে তা পুরোপুরি বন্ধ হচ্ছে না। যুবসমাজ ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং মাজারের ধর্মীয় ভাবগাম্ভীর্য ফিরিয়ে আনতে স্থানীয় সচেতন মহল স্থায়ী পুলিশ ক্যাম্প বা নিয়মিত কঠোর অভিযানের দাবি জানিয়েছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাজার এলাকাকে মাদক মুক্ত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। নিয়মিত অভিযানের পাশাপাশি স্থানীয় কমিটিকেও এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৭:১৫   ১৫১ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি
ভেড়ামারায় চিকিৎসাধীন তরুণীর মৃত্যু, সাবেক স্বামীকে জিজ্ঞাসাবাদ
৬ কোটি ৭৭ লাখ টাকার পৌর ভবন, চার বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ
কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা তদন্তে পুলিশ
ভেড়ামারায় দোতলা বাড়িতে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু



আর্কাইভ