ঢাকা    সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম
দুই জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান দল যাতে সরকারের ভেতর হারিয়ে না যায় ফ্যাসিস্টের ফটোকপি বিএনপি সরকার: জামায়াত আমির সিংগাইরে প্রাইভেটকারের চাপায় বৃদ্ধা নিহত ভেড়ামারায় টেকসই কৃষি প্রকল্পের আওতায় কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের সন্তান ফাহিম প্রবাসী স্বামীর বাড়িতে গৃহবুধুর মৃত্যু,লাশ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ কাউখালীতে কঁচা নদীতে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার চাটমোহরে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করলেন বিএমডিএ’র চেয়ারম্যান পুলিশ কোনো দলের নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নবীনগরে জাতীয় যুবসংহতির সাবেক সভাপতি গ্রেপ্তার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » অবরোধে চাল না পেয়ে জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

অবরোধে চাল না পেয়ে জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬


অবরোধে চাল না পেয়ে জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ভোলা: লালমোহনে বরাদ্ধকৃত মৎস্য ভিজিএফ চাল না পেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জেলেরা। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের পাটাওয়ারীর হাট সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী কোবখালী মাছ ঘাটের বেড়িবাধে অসহায় জেলেদের পক্ষ থেকে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ওই এলাকার প্রায় শতাধিক জেলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাছ ঘাটের ব্যাবসায়ী মো. সালাউদ্দিন দালাল, মো. ইলিয়াস দালাল, রফিক মাঝি, ফিরোজ হাওলাদার, আব্দুর রসিদ মাঝি, সিরাজ, লোকমান সহ প্রায় শতাধিক জেলে। জেলেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রকৃত জেলে, সরকারের সকল আইন মেনে আমরা নদীতে মাছ ধরা থেকে বিরত থাকি। অবরোধে আড়ৎদারের দাদন ও এনজিওর কিস্তি পরিশোধ করা এবং বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে দিনযাপন করতেছি।

অবরোধের ৪০ দিন পার হলেও জেলেরা প্রথম কিস্তির মৎস্য ভিজিএফ চাল এখনো পায়নি। কবে জেলরা চাল পাবে তা বলছেন না ধলীগৌর নগর ইউনিয়ন চেয়ারম্যান মাকছুর রহমান। তাই আমরা জেলেরা ধার দেনার ও ঋণের চাপে না খেয়ে থাকায় বাধ্য হয়েই মানববন্ধন করেছি। ধলীগৌর নগর ইউনিয়নের চেয়ারম্যান মাকছুদুর রহমান চাল বিতরণে গড়িমসি করছে। এছাড়া উপজেলা মৎস্য অফিস জেলেদের চাল পাওয়ার ব্যাপারে কোন ভুমিকা নিচ্ছে না। এছাড়া ঈদ উল ফিতরের আগে বরাদ্দকৃত জনপ্রতি ৮০ কেজি চাল বিতরণ করার কথা থাকলেও বিতরণ করেনি দায়িত্বপ্রাপ্তরা।

জেলেদের মধ্যে চাল বিতরণ না করার ব্যাপারে ধলীগৌর নগর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদুর রহমান বলেন, ইউনিয়ন বিএনপিকে জেলেদের মোট কার্ডের ৬০% দিতে হবে। তাদের মধ্যে দুই জন জেলেদের লিষ্ট জমা দিয়েছে একজন এখনো দেয়নি। তার জন্য চাল বিতরণ করা সম্ভব হচ্ছেনা। তারা যাদের নাম দিবে আমি তাদের জেলে কার্ড দেখে চাল বিতরণ করবো।

এ ব্যাপারে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ জানান, ঈদের পূর্বেই চাল দেয়ার কথা চেয়ারম্যানকে বলেছি। মৎস্য অফিস থেকে চালের ডিও বহু পূর্বে দিয়ে দেয়া হয়েছে। চেয়ারম্যান চাল দিতে কেন গড়িমসি করছে তা জানা নেই।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, জেলেদের তালিকা প্রস্তুত করতে দেরী হয়ে গেছে। আশা করি রবিবার জেলেদের কার্ড দেখে চাল বিতরণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১২:৪৬   ১২০ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের সন্তান ফাহিম
কাউখালীতে কঁচা নদীতে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার
জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ
রাঙ্গাবালীতে এক বছরে ছয় ইউএনওর বদলি
কাউখালীতে বিশেষ অভিযানে দুই গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক



আর্কাইভ